চূড়ান্ত হয়ে গেল বিশ্বকাপের নকআউট পর্বের সূচি। গ্রুপ পর্বে ৪৮টি দেশের মধ্যে ৩২টি দল নকআউটে খেলার যোগ্যতা অর্জন করছে। এশিয়ার দু’টি দলকে দেখা যাবে বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এ। দেখে নেওয়া যাক কোন দলের প্রতিপক্ষ কারা। খেলাই বা কবে।
নকআউট পর্ব শুরু হচ্ছে ২৯ জুন থেকে। প্রথম দিন মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-কানাডা এবং ব্রাজ়িল-জাপান। দক্ষিণ আফ্রিকা-কানাডার খেলা ভারতীয় সময় অনুযায়ী ২৯ জুন রাত সাড়ে ১২ টায়। (আমাদের হিসাবে ২৮ জুন রাতে।) ব্রাজ়িল-জাপান ২৯ জুন রাত ১০.৩০-এ মাঠে নামবে।
৩০ জুন
মোট তিনটি ম্যাচ এ দিন। রাত ২টো জার্মানির লড়াই প্যারাগুয়ের সঙ্গে। সে দিনই সকাল ৬.৩০-এ নেদারল্যান্ডস-মরক্কো ম্যাচ এবং রাত ১০.৩০-এ নরওয়ে-আইভোরি কোস্ট লড়াই।
১ জুলাই
এ দিন রয়েছে তিনটি ম্যাচ। রাত ২.৩০-এ মুখোমুখি হবে ফ্রান্স এবং সুইডেন। সকাল ৬.৩০-এ মেক্সিকোর প্রতিপক্ষ ইকুয়েডর। রাত ৯.৩০— মাঠে নামবে ইংল্যান্ড। হ্যারি কেনদের প্রতিপক্ষ ডিআর কঙ্গো।
২ জুলাই
দু’টি ম্যাচ। রাত ১.৩০-এ বেলজিয়াম-সেনেগাল খেলা। ভোর ৫.৩০-এ আমেরিকার মুখোমুখি হবে বসনিয়া এবং হারজ়েগোভিনা।
৩ জুলাই
বিশ্বকাপের চারটি ম্যাচ। রাত ১২.৩০-এ অস্ট্রিয়া-স্পেন। ভোর ৪.৩০-এ পর্তুগাল-ক্রোয়েশিয়া এবং সকাল ৮.৩০-এ সুইৎজ়ারল্যান্ড-আলজেরিয়া। এ দিনই রাত ১১.৩০-এ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং মিশর।
আরও পড়ুন:
৪ জুলাই
রাউন্ড অফ ৩২-র শেষ দু’টি ম্যাচ। রাত ৩.৩০-এ এ বারের বিশ্বকাপের চমক কাবো ভার্দের চ্যালেঞ্জ সামলাবে লিয়োনেল মেসির আর্জেন্টিনা। সকাল ৭টায় কলম্বিয়া-ঘানা লড়াই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১১:১৬
বিশ্বকাপের মাঝে সন্তানের মৃত্যু! শোক সামলে দলের সঙ্গেই গাকপো, ব্যক্তিগত ক্ষতির থেকে দেশের স্বার্থকে গুরুত্ব নেদারল্যান্ডস স্ট্রাইকারের -
০৯:২৮
জর্ডনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে নজির মেসির, ডিফেন্স চিন্তা বাড়াল স্কালোনির -
০৭:২৯
খেলা শেষ, জর্ডনকে ৩-১ গোলে হারালেন মেসিরা, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা -
০৪:২৯
নকআউটে উঠলেও মন ভরাতে পারল না ইংল্যান্ড, পরের রাউন্ডে ‘বুড়োদের’ দল ক্রোয়েশিয়া, হেরেও টিকে রইল ঘানা -
১৩:৫২
বিশেষ একজনকে শ্রদ্ধা জানাতে চেয়েছিল ফ্রান্স, এমবাপেদের আর্জি খারিজ ফিফার, পরতে দেওয়া হল না কালো বাহুবন্ধনী