Advertisement
E-Paper

বিশ্বকাপের মাঝে মানবিক নেমার, ভেনেজ়ুয়েলায় ভূমিকম্পে দুর্গতদের সাহায্যে ২.৫ কোটি টাকা দান ব্রাজ়িলের তারকার

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শুরুর আগে ভেনেজ়ুয়েলায় ভূমিকম্পে নিহতদের উদ্দেশে নীরবতা পালন করা হচ্ছে। দুর্গতদের দিকে এ বার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নেমার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৬:১৬
football

নেমার। —ফাইল চিত্র।

বিশ্বকাপ ফুটবলের মাঝেই দেখা গেল নেমারের মানবিক দিক। ভেনেজ়ুয়েলায় ভূমিকম্পে দুর্গতদের দিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শুরুর আগে ভেনেজ়ুয়েলায় ভূমিকম্পে নিহতদের উদ্দেশে নীরবতা পালন করা হচ্ছে। মানসিক ভাবে পাশে থাকার পাশাপাশি এ বার আর্থিক সাহায্য করলেন নেমার।

জানা গিয়েছে, দুর্গতদের সাহায্যে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা দিয়েছেন নেমার। সেই টাকা দিয়ে খাবার, জল, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনা হবে। ব্রাজ়িলের এক সংবাদমাধ্যমে নেমার বলেছেন, “ভেনেজ়ুয়েলার মানুষদের কষ্ট সহ্য করা যাচ্ছে না। ঈশ্বর ওঁদের শক্তি দিন।”

‘সিএনএন’ জানিয়েছে, গত বুধবার পর পর ৭.২ ও ৭.৫ মাত্রার দু’টি ভূমিকম্পে ভেনেজ়ুয়েলায় অন্তত ১৪৩০ জনের মৃত্যু হয়েছে। অন্তত ৩২৩৮ জন আহত। তাঁদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে অনেকে অবস্থা আশঙ্কাজনক। ভূমিকম্পে প্রচুর বহুতল সম্পূর্ণ ভেঙে পড়েছে। ফলে ৩১৪২টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বহু দেশ। উদ্ধারকাজ থেকে শুরু করে আবার জীবনযাত্রা স্বাভাবিক করার জন্য আর্থিক সাহায্য করা হয়েছে। তাতেই যোগ দিলেন নেমার। তিনিও ভেনেজ়ুয়েলায় ভূমিকম্পে দুর্গতদের সাহায্য করলেন।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৫ মিনিটের জন্য খেলতে নেমেছিলেন নেমার। সোমবার ভারতীয় সময় রাত ১০.৩০ মিনিটে নকআউটে ব্রাজ়িলের সামনে জাপান। সেই ম্যাচে কি নেমার শুরু থেকে খেলবেন? এশিয়ার সেরা দেশের বিরুদ্ধে নামার আগে ব্রাজ়িল সমর্থকদের স্বস্তির কথা শোনালেন কোচ কার্লো আনচেলোত্তি।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নেমারকে শুরু থেকে পাওয়া না গেলেও আগের দিনের তুলনায় তিনি বেশি ক্ষণ খেলতে পারবেন বলেই জানিয়েছে আনচেলোত্তি। ম্যাচের আগে ব্রাজ়িলের কোচ বলেন, “গত এক সপ্তাহে ওর খুব ভাল উন্নতি হয়েছে। আগের ম্যাচে ও ১৫ মিনিটের বেশি খেলতে পারেনি। কিন্তু এই ম্যাচে ও আরও বেশি সময় খেলবে।” তবে নেমার শুরু থেকে খেলবেন কি না তা খোলসা করেননি আনচেলোত্তি। কোচের কথায় মনে হচ্ছে, পরিবর্ত হিসাবেই নেমারকে নামাবেন তিনি।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
৩ মিনিট আগে
Neymar Brazil Football Team

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy