একটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স। বাকি দুই ম্যাচে খারাপ। একটি ম্যাচে নজর কেড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জোড়া গোল করেছেন। বাকি দু’টি ম্যাচে খুঁজে পাওয়া যায়নি তাঁকে। কেন এমন হচ্ছে? কোথায় সমস্যা হচ্ছে পর্তুগালের? দলের রোগের কথা জানালেন রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ রিকার্ডো কারেজ়মা।
সংবাদসংস্থা রয়টার্সকে কারেজ়মা বলেন, “আমার মনে হচ্ছে, দলটা আনন্দ নেই। দলটা খেলা উপভোগ করছে না। তাই খেলায় সেই মজাটা দেখা যাচ্ছে না। নতুন কিছু করার চেষ্টা করছে না। সেখানেই সমস্যা হচ্ছে।” কারেজ়মার মতে, পর্তুগালকে ক্লান্ত দেখিয়েছে। তিনি বলেনস “ওদের দেখে মনে হচ্ছে ক্লান্ত হয়ে পড়েছে। জেতার মানসিকতা নেই।”
তাঁর পাস থেকে অনেক গোল করেছেন রোনাল্ডো। সেই সিআর৭-কে নিয়েও মুখ খুলেছেন কারেজ়মা। বলেছেন, “ক্রিশ্চিয়ানোর বয়স বেড়েছে। স্বাভাবিক ভাবেই আগের ক্রিশ্চিয়ানোকে পাওয়া যাবে না। তার জন্য বাকিদের দায়িত্ব নিতে হবে। এখনও যদি ওর উপরেই নির্ভর করতে হয় তা হলে মুশকিল। কিন্তু খেলায় কোনও সৃজনশীলতা চোখে পড়ছে না। মনে হচ্ছে, মুখস্ত করে নেমেছে সকলে। যা শেখানো হয়েছে সেটাই করছে। তার বাইরে কিছু করার তাগিদ নেই।”
আরও পড়ুন:
কঙ্গোর বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচেই ১-১ ড্র করেছে পর্তুগাল। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৫ গোল দিলেও তৃতীয় ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র হয়েছে। শেষ দিকে কলম্বিয়ার ডেভিনসন স্যাঞ্চেজ় বল জালে জড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সামান্য মার্জিনে অফসাইড থাকায় সেই গোল বাতিল হয়। নইলে শেষ ম্যাচে হারতে হত পর্তুগালকে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
গ্রপে দ্বিতীয় স্থানে শেষ করেছে পর্তুগাল। ফলে নিজেদের কাজ নিজেরাই কঠিন করেছে তারা। রাউন্ড অফ ৩২-এ তাদের সামনে ক্রোয়েশিয়া। ২০১৮ সালের ফাইনালিস্ট ও ২০২২ সালের সেমিফাইনালিস্টদের সামনে রোনাল্ডোদের কঠিন লড়াই। সেই ম্যাচ জিতলে প্রি-কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা পর্তুগালের। বিশ্বকাপ জয়ের পথে বড় বড় বাধা রয়েছে রোনাল্ডোদের। ফলে দ্রুত রোগের ওষুধ বার করতে না পারলে ভুগতে হবে পর্তুগালকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
২০:৫৮
বিশ্বকাপের নকআউটে উঠে প্রথম প্রতিক্রিয়া মেসির! কাবো ভার্দের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের বার্তা লিয়োর -
১২:৫৩
বিশ্বকাপে নজির গড়েই চলেছেন মেসি! টানা সাত ম্যাচে গোলের কীর্তি ছাড়াও আর একটি বিশ্বরেকর্ড স্পর্শ লিয়োর -
১২:১৮
২৯ জুন শুরু বিশ্বকাপের রাউন্ড অফ ৩২, চূড়ান্ত সূচি, নকআউটে এশিয়ার দু’দেশ, মেসি-রোনাল্ডো-এমবাপেদের প্রতিপক্ষ কারা, কবে? -
১১:১৬
বিশ্বকাপের মাঝে সন্তানের মৃত্যু! শোক সামলে দলের সঙ্গেই গাকপো, ব্যক্তিগত ক্ষতির থেকে দেশের স্বার্থকে গুরুত্ব নেদারল্যান্ডস স্ট্রাইকারের -
জর্ডনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে নজির মেসির, ডিফেন্স চিন্তা বাড়াল স্কালোনির