Advertisement
E-Paper

ভয়াল গ্রহদের কুপ্রভাব থেকে বাঁচাবে, দাম্পত্য সমস্যা থেকেও রেহাই দেবে! কাজলের চার টোটকায় সুন্দর হবে জীবন

নজরদোষ ছাড়া বাকি আরও কিছু বিষয় থেকে মুক্তির জন্যও কাজলের ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্রে কাজলের নানা ধরনের উপায়ের কথা বলা রয়েছে।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৪:১৫
kohl

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

রূপচর্চায় কাজলের গুরুত্ব সম্বন্ধে কমবেশি সকলেরই জানা রয়েছে। কাজল চোখের সৌন্দর্য দ্বিগুণ করে তোলে। আবার শিশুদের নজরদোষ থেকে বাঁচাতেও কাজলের ব্যবহার অতুলনীয়। নজরদোষ ছাড়া বাকি আরও কিছু বিষয় থেকে মুক্তির জন্যও কাজলের ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্রে কাজলের নানা ধরনের উপায়ের কথা বলা রয়েছে। কাজল দিয়ে বিশেষ কিছু উপায় পালনের ফলে রাহু, কেতু এবং শনির খারাপ প্রভাবের হাত থেকে রক্ষা পাওয়া যায়। জীবনের একাধিক সমস্যার সমাধান করতে জেনে নিন কাজলের কার্যকরী টোটকা।

টোটকা:

১) প্রতি দিন চোখে কাজল লাগালে রাহু-কেতু এবং শনির কুপ্রভাব থেকে রক্ষা পাওয়া যায় বলে বিশ্বাস। এ ছাড়া শিশুদের কপালে বড় কাজলের টিপ অথবা কানের পিছনে কাজলের টিকা লাগিয়ে রাখলে নজরদোষের কবল থেকে বাঁচানো যায় বলে বিশ্বাস।

২) শুক্রবার দিন একটা লাল রঙের নতুন কাপড়ে কাজলের টিকা লাগিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এর ফলে অযথা অর্থ অপচয় বন্ধ হবে এবং সঞ্চয় শুরু হবে।

৩) শনিবার দিন একটা কালো সুতোয় কাজল লাগিয়ে সদর দরজায় বেঁধে দিন। এর ফলে বাড়ির নেগেটিভ শক্তি অনেকাংশে কমে যাবে।

৪) একটা কালো পাথরের উপর কাজল দিয়ে স্বস্তিক এঁকে টাকা রাখায় জায়গায় রেখে দিন। এর ফলে পাওনা টাকা ফেরত পেতে সুবিধা হয় এবং আটকে থাকা কাজ শুরু হয়।

৫) চাকরিতে সমস্যা দেখা দিলে অথবা চাকরি হারানোর ভয় থাকলে একটা কাজলের কৌটো কোনও নির্জন স্থানে পুঁতে দিয়ে আসুন।

৬) দাম্পত্যজীবনে সমস্যা থাকলে একটা কাজলের কৌটো কাঠ দিয়ে মাটি খুঁড়ে পুঁতে দিন। কাজটি অবশ্যই বাড়ির বাইরে কোনও জায়গায় করতে হবে।

৭) শনির রোষ থেকে বাঁচতে একটা কাজলের কৌটো নিজের মাথার চারিপাশে ৯ বার ঘুরিয়ে মাটিতে পুঁতে দিতে হবে।

8) প্রতারণা, আর্থিক ক্ষতি বা দুর্ঘটনার হাত থেকে বাঁচতে ৮টা কাজলের কৌটো প্রবাহিত জলে ভাসিয়ে দিন।

Astro Tips Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy