Advertisement
E-Paper

অর্থসঙ্কট থেকে পিতৃদোষ, যে কোনও জটিল সমস্যা থেকে মুক্তি মিলবে! শুধু দান করতে হবে সহজলভ্য এক ধাতুর পাত্র

বিভিন্ন জিনিস দানে ভিন্ন ভিন্ন ফলপ্রাপ্তি হয়, তেমনটাই বলে জ্যোতিষশাস্ত্র। শনিদেবের কুপ্রভাব কাটাতে যেমন কালো রঙের জিনিস দান করার কথা বলা হয় শাস্ত্রে, তেমনই অন্যান্য গ্রহের কুপ্রভাবের জন্য ভিন্ন জিনিস দানের পরামর্শ দেন জ্যোতিষীরা।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ০৯:২০

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

দানের গুরুত্ব অপরিহার্য। শাস্ত্রে নানা গ্রহের দশার খারাপ প্রভাব-সহ অন্যান্য নানা সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য দানকার্য করতে বলা হয়। কিন্তু যে কোনও জিনিস দানে শুভ ফলপ্রাপ্তি হয় না। বিভিন্ন জিনিস দানে ভিন্ন ভিন্ন ফলপ্রাপ্তি হয়, তেমনটাই বলে জ্যোতিষশাস্ত্র। শনিদেবের কুপ্রভাব কাটাতে যেমন কালো রঙের জিনিস দান করার কথা বলা হয় শাস্ত্রে, তেমনই অন্যান্য গ্রহের কুপ্রভাবের জন্য ভিন্ন জিনিস দানের পরামর্শ দেন জ্যোতিষীরা। দানের বস্তু হিসাবে তামার তৈরি জিনিসের গুরুত্ব বিশেষ। নানা দিক থেকে শুভ ফল লাভ করা যায়। অনেকেই মনে করেন দানকার্য করার জন্য প্রচুর অর্থ থাকা প্রয়োজন। কিন্তু সাধারণ তামার তৈরি পাত্র দানেই যে কত ভাল ফল পাওয়া যায় তা বহু মানুষের কাছেই অজানা। সে সম্বন্ধে জেনে নিন।

তামার পাত্র দানের গুরুত্ব কী?

অর্থসমস্যা কাটাতে: শাস্ত্রমতে, তামার তৈরি পাত্র দান করলে অর্থসঙ্কট থেকে রেহাই পাওয়া যায়। এর ফলে খরচ কমে। সঞ্চয়ের সুযোগও বৃদ্ধি পায়। বিশেষ করে তামার তৈরি কলসি দান করলে আয়ের সুযোগ বৃদ্ধি পায় বলে মনে করা হয়।

সূর্যের স্থান উন্নত হয়: তামার সঙ্গে সূর্যের সম্পর্ক রয়েছে। তেমনটাই জানাচ্ছে শাস্ত্র। কোষ্ঠীতে থাকা দুর্বল সূর্যের স্থান উন্নত করতে তামার জুড়ি মেলা ভার। এর ফলে আত্মবিশ্বাস এবং সাহস বৃদ্ধি পায়। ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে হিমশিম খেতে হয় না। তাই সূর্যকে শক্তিশালী করার উদ্দেশ্যে তামার তৈরি পাত্র দান করা যেতে পারে।

পিতৃদোষের প্রভাব কমাতে: কোষ্ঠীতে থাকা বহু দোষের মধ্যে অন্যতম ভয়ঙ্কর দোষ হল পিতৃদোষ। এই দোষের শিকার হলে জীবন থেকে সমস্ত সুখ-শান্তি উধাও হয়ে যায়। প্রতি পদে বাধার সম্মুখীন হতে হয়। তামার পাত্র দানে পিতৃদোষের কুপ্রভাব থেকে কিছুটা হলেও রেহাই মেলে। এ ক্ষেত্রে তামার তৈরি যে কোনও পাত্রই দান করা যেতে পারে।

নেগেটিভ শক্তি দূর করতে: জীবন থেকে নেগেটিভ শক্তির প্রভাব দূর করতে দান করা যেতে পারে তামার তৈরি পাত্র। এ ক্ষেত্রে তামার তৈরি ঘটি দান করাই কার্যকরী বলে মনে করা হয়। যে কোনও মন্দির, ব্রাহ্মণ বা অসহায় মানুষকে তামার ঘটি দান করা যেতে পারে। খুব ভাল ফলপ্রাপ্তি হবে বলে বিশ্বাস। এর ফলে পারিবারিক কলহের হাত থেকেও মুক্তি পাবেন।

donation Astrology Astro Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy