Advertisement
E-Paper

শুক্রবার শুক্রের রাশিতে প্রবেশ করবে বুধ, বুদ্ধির গ্রহের কৃপায় কপাল খুলতে পারে পাঁচ রাশির! নানা ক্ষেত্রে লাভের সম্ভাবনা

বুধ বুদ্ধির কারক গ্রহ। কোষ্ঠীতে বুধ শুভ স্থানে থাকলে মেধা ক্ষুরধার হয়। বাচনক্ষমতাতেও এর শুভ প্রভাব পড়ে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ০৭:১০
mercury

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

প্রত্যেক গ্রহই নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। ধীর গতির গ্রহেরা অপেক্ষাকৃত বেশি সময় এক একটি রাশিতে স্থায়ী হয়। অন্য দিকে দ্রুত গতির গ্রহেরা তাড়াতাড়ি রাশি বদলায়। বুধ দ্রুত গতির গ্রহ। সে এক রাশিতে কমবেশি ৩০-৪০ দিন থাকে। বুধ বুদ্ধির কারক গ্রহ। কোষ্ঠীতে বুধ শুভ স্থানে থাকলে মেধা ক্ষুরধার হয়। বাচনক্ষমতাতেও এর শুভ প্রভাব পড়ে। মে মাসের ১৫ তারিখ বৃষ রাশিতে প্রবেশ করবে বুধ। মে মাসের ২৮ তারিখ পর্যন্ত সেখানেই থাকবে। তার পর পরবর্তী রাশিতে যাবে। বুধের এই রাশি পরিবর্তন পাঁচ রাশির জন্য সুখকর হতে চলেছে। তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।

বুধের রাশি পরিবর্তনে কারা লাভবান হবেন?

মেষ: বুধের রাশি পরিবর্তনে মেষ জাতক-জাতিকারা নানা দিক থেকে ভাল ফল পাবেন। বিদেশযাত্রার সুযোগ দেখা যাচ্ছে। যে সকল মেষ জাতক-জাতিকা বিদেশে গিয়ে পড়াশোনা করার কথা ভাবছেন, তাঁরা এই সময় সুখবর পেতে পারেন বলে মনে করা হচ্ছে। পড়াশোনা সংক্রান্ত বিষয়ে সুফল প্রাপ্তির সম্ভাবনা। এই সময় কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে, করতে পারেন।

বৃষ: বৃষ জাতক-জাতিকারা ব্যবসায় লাভের মুখ দেখতে পাবেন। বুধ গোচরের ফলে আপনারা আর্থিক ক্ষেত্রে অনেকটা শক্তিশালী হয়ে উঠবেন। নানা দিক থেকে অর্থ লাভের সুযোগ পাবেন। এই সময় সঞ্চয়ের ক্ষেত্রে মন দিন। বৃষ জাতক-জাতিকারা ১৫ মের পর মন চাইলে বিনিয়োগ করেও দেখতে পারেন। দারুণ মুনাফার সম্ভাবনা দেখা যাচ্ছে।

মিথুন: বুধ মিথুন জাতক-জাতিকাদের প্রতিনিধিত্ব করে। বুধের বৃষে প্রবেশ মিথুন জাতক-জাতিকাদের জন্য সুসময় বয়ে আনবে বলে মনে করা হচ্ছে। এই সময় আপনারা শান্ত মাথায় যে কোনও সিদ্ধান্ত নিতে পারবেন। ব্যক্তিগত জীবন থেকে পেশাজীবন, উভয় ক্ষেত্রেই ভাল ফল পাবেন। পারিবারিক দিকে যে সকল সমস্যা চাপের সৃষ্টি করছিল, সেগুলি থেকে মুক্তি মিলবে।

কন্যা: বুধের বৃষ রাশিতে প্রবেশ সুসময় বয়ে আনবে কন্যা জাতক-জাতিকাদের জন্য। এই রাশির ব্যক্তিরা এ বার তাঁদের কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন বলে মনে করা হচ্ছে। যে সকল কন্যা জাতক-জাতিকা চাকরি করছেন, তাঁদের বসের সুনজরের পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বেতনবৃদ্ধিও হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও লাভের মুখ দেখতে পাবেন। পরিবারে ঝগড়া-অশান্তি মিটে যাবে।

তুলা: তুলা রাশির জাতক-জাতিকারা বিশেষ ভাল ফল পেতে চলেছেন। আপনাদের বাচনক্ষমতা উন্নত হবে। মানুষ চিনতে ভুল হবে না। সেই কারণে শত্রুরা চেয়েও আপনার ক্ষতি করতে পারবেন না। চাকরিক্ষেত্রে কোনও সুখবর পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যা আপনাকে আনন্দিত করবে। পেশাজীবনে অনেকটা এগিয়ে যেতে পারবেন।

Mercury Lucky Zodiac Signs Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy