আমরা অনেকেই বাড়িতে দেবাদিদেব মহাদেবের পুজো করে থাকি। কেউ যেমন বাড়িতে শিবের মূর্তি বা ছবি রাখেন, তেমনই অনেকে শিবলিঙ্গ রাখেন। সব দেবদেবীর পুজোর যেমন কিছু নিয়ম বা রীতি আছে, ভগবান শিবের ছবি বা বিগ্রহ গৃহে পুজো করা বা রাখার বিষয়েও কিছু নিয়ম মানা প্রয়োজন। অন্যথায় শুভ ফলের পরিবর্তে অশুভ ফলপ্রাপ্তির আশঙ্কা দেখা যায়।
- বিভিন্ন ধরনের শিবলিঙ্গ বাজারে পাওয়া যায়। তার মধ্যে পিতল, পাথর, স্ফটিক এবং পারদের শিবলিঙ্গ গৃহে পুজোর জন্য শুভ। নর্মদা নদী থেকে প্রাপ্ত প্রাকৃতিক উপায়ে সৃষ্ট নর্মদেশ্বর শিবলিঙ্গও বাড়িতে রেখে পুজো করার জন্য শুভ।
আরও পড়ুন:
- গৃহে পুজোর জন্য কখনওই বড় আকারের শিবলিঙ্গ রাখা উচিত নয় (৩ ইঞ্চির অধিক নয়)। বাড়ির শিবলিঙ্গের প্রাণপ্রতিষ্ঠা না করাই উচিত। কারণ, শিবের পুজোর ক্ষেত্রে কোনও বিঘ্ন ঘটলে তা বাড়ির জন্য অমঙ্গল ডেকে আনে।
- বাড়িতে কেবলমাত্র শিবলিঙ্গ রাখা চলে। শিবের মূর্তি বা ছবি না রাখাই ভাল (হর-পার্বতীর যুগল ছবি ব্যতিক্রম)। শিবের উগ্র মূর্তি বা ছবি কখনওই রাখা উচিত নয়।
- বাড়িতে কেবলমাত্র শিবলিঙ্গই রাখা উচিত। শিবলিঙ্গের সঙ্গে নাগ এবং নন্দী রাখা উচিত নয়।
আরও পড়ুন:
- পাথরের শিবলিঙ্গের ক্ষেত্রে কালো পাথরের শিবলিঙ্গই গৃহে পুজোর ক্ষেত্রে শুভ। সাদা পাথরের শিবলিঙ্গ নয়।
- শোয়ার ঘরে শিবলিঙ্গ, শিবের ছবি রাখা উচিত নয়। শোয়ার ঘরে সাধারাণত কোনও দেব-দেবীর ছবি বা বিগ্রহ না রাখাই উচিত।
- বাড়িতে শিবলিঙ্গ রাখলে প্রতি দিন সেটির পুজো করা উচিত। শিবের প্রিয় জল। প্রতি দিন জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে। শিবপুজোর তিথিতে অবশ্যই জল অভিষেক করে শিবের পুজো করা উচিত।
আরও পড়ুন:
- শিবের পুজোয় তাঁর প্রিয়বিল্বপত্র, শ্রীফল (বেল), ধুতরো, আকন্দ, কলকে এবং অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল রাখতেই হবে।
- মহাদেব যেমন অল্পে তুষ্ট হন, তেমনই অল্পে রুষ্ট ও হন। তাই যদি নিয়ম মেনে প্রতি দিন শিবের সেবা করা যায় তবেই গৃহে শিবলিঙ্গ রাখা উচিত, অন্যথায় মন্দিরে গিয়ে শিবের আরাধনা করাই শ্রেয়।
- শিবলিঙ্গ স্নানের বিভিন্ন পদ্ধতি আছে। পণ্ডিত বা পূজারী ব্রাহ্মণের কাছে জেনে শিবের পুজো করা উচিত। সাধারণত শিবলিঙ্গে জল অর্পণকালে সবার প্রথমে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে, তার পরে কার্তিকের উদ্দেশ্যে এবং পার্বতীদেবীর উদ্দেশ্যে জল অর্পণ করে সব শেষে দেবাদিদেব মহাদেবকে জল অর্পণ করা শাস্ত্রসম্মত।