Advertisement
E-Paper

নবগ্রহের দশা থেকে মেলে মুক্তি, তুষ্ট হন শনিদেবও! শনিবার বিশেষ এক খাবার খেলে জীবনের নানা মুশকিল আসান হয়

সপ্তাহের ছ’টি দিন মনোমতো খাবার খেয়ে একটি দিন যদি কষ্ট করে জ্যোতিষমতে খাবার খাওয়া যায়, তা হলে নানা দিক দিয়ে ভাল ফল পাওয়া যায়।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১১:১৪
astro

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

খাবার খাওয়া একেবারেই প্রতিটি ব্যক্তির নিজস্ব রুচির ব্যাপার। কোন জিনিসটা কোন দিন খাওয়া হবে সেটা নিজে নির্ধারণ করাটাই বেশি ভাল। তৃপ্তি করে খাবার খেলে সারা দিনটা ভাল মনে কাটানো যায়। তবে সপ্তাহের ছ’টি দিন মনোমতো খাবার খেয়ে একটি দিন যদি কষ্ট করে জ্যোতিষমতে খাবার খাওয়া যায়, তা হলে নানা দিক দিয়ে ভাল ফল পাওয়া যায়। শাস্ত্র জানাচ্ছে, শনিবার করে খিচুড়ি খেলে খুব ভাল ফলপ্রাপ্তি হয়। নানা দিক থেকে উন্নতি লাভ করা যায়। সপ্তাহের এই এক দিন খিচুড়ি খাওয়ার উপকারিতাগুলি কী, জেনে নিন।

শনিবার খিচুড়ি খেলে কী কী উপকার পাওয়া যায়?

১) শনিবার দিন খিচুড়ি খেলে শনিদেবের বিশেষ কৃপা লাভ করা যায় বলে মনে করা হয়।

২) বিউলির ডালের খিচুড়ি যদি শনিবার দিন খাওয়া যায়, তা হলে জন্মছকে থাকা শনির কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।

৩) শনিবার দিন খিচুড়ি খেলে নবগ্রহের দশা থেকে মুক্তি মেলে বলে বিশ্বাস রয়েছে।

৪) মনস্কামনাও পূরণ হয় বলে জানাচ্ছে শাস্ত্র। শনিবার খিচুড়ি খেলেই হবে ইচ্ছাপূরণ।

৫) শনিবার করে খিচুড়ি খেলে বাড়িতে ঝগড়া-অশান্তি কমে যায়। বাড়ির পরিবেশ শুভ শক্তিতে ভরে ওঠে।

৬) শনিবার দিন বাড়িতে আসা অতিথিদেরও খিচুড়ি খাওয়ানো খুবই ভাল বলে মনে করা হয়।

৭) শনিবার যেহেতু নিরামিষ খাওয়া শুভ, তাই এই দিন নিরামিষ উপায়ে খিচুড়ি রান্না করে বাড়ির সকলে মিলে খান। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া উন্নত হবে।

Astro Tips Astrology Khichdi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy