Advertisement
E-Paper

খোলা মনে সমালোচনা মানতে পারেন না, সর্বদা নিজেকে ঠিক প্রমাণ করতে মরিয়া থাকেন পাঁচ রাশির ব্যক্তিরা

শাস্ত্র জানাচ্ছে, পাঁচ রাশির ব্যক্তিদের মধ্যে এই স্বভাব বর্তমান। অন্য রাশির ব্যক্তিরাও হয়তো এই দলে পড়েন। কিন্তু ভুল না মানার স্বভাব যে সকল ব্যক্তির মধ্যে দেখা যায়, তাঁদের মধ্যে বেশির ভাগই এই পাঁচ রাশির অন্তর্ভুক্ত হন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৫:৩০
astro

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সমালোচনা সহ্য করার ক্ষমতা সকলের থাকে না। বহু মানুষই নিজেকে সর্বেসর্বা ভাবতে পছন্দ করেন। তাঁদের দ্বারাও যে কোনও ভুল হতে পারে, সেটা তাঁরা মানতে পারেন না। উল্টে নিজের ভুলের বোঝা অপরের উপর চাপিয়ে দিতেই তাঁরা বেশি ভালবাসেন। শাস্ত্র জানাচ্ছে, পাঁচ রাশির ব্যক্তিদের মধ্যে এই স্বভাব বর্তমান। অন্য রাশির ব্যক্তিরাও হয়তো এই দলে পড়েন। কিন্তু ভুল না মানার স্বভাব যে সকল ব্যক্তির মধ্যে দেখা যায়, তাঁদের মধ্যে বেশির ভাগই এই পাঁচ রাশির অন্তর্ভুক্ত হন। পরিসংখ্যান তেমনটাই বলছে।

কোন পাঁচ রাশি নিজের ভুল দেখতে পারেন না?

মেষ: মেষ রাশির জাতক-জাতিকারা সাহসী ও আত্মবিশ্বাসী হন। এঁরা যে কোনও কাজ দায়িত্ব নিয়ে করতে ভালবাসেন। কাজের প্রস্তাবে এঁদের মুখ থেকে কখনও না শোনা যায় না। তবে সেটি করতে গিয়ে যদি কোনও ভুল হয়, তার দায় মেষ রাশির ব্যক্তিরা নেন না। উল্টে স্বীকারও করেন না যে সেটা তাঁদেরই ভুল। কেউ যদি তাঁদের মুখের উপর সেটা নিয়ে কিছু বলেন, এঁরা সেই অভিযোগ নাকোচ করে যান।

বৃষ: কোনও একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিলে তার পর সেই সিদ্ধান্ত থেকে বৃষ জাতক-জাতিকাদের আর নড়ানো যায় না। এঁরা অত্যন্ত জেদি হন। ভুলের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তা-ই। বৃষ রাশির ব্যক্তিরা নিজেরা যেটা করেন বা ভাবেন, সেটাকেই ঠিক মনে করেন। তাঁরা যে ভুলও হতে পারেন, এই ভাবনা এঁদের মাথায় কখনওই আসে না। ধৈর্য ধরে বুঝিয়ে বললে এঁদের ভাবনার মেঘ কখনও কাটলেও কাটতে পারে।

সিংহ: প্রশংসিত হতে ভালবাসেন সিংহ জাতক-জাতিকারা। তেমনই নিজের করা ভুল সম্বন্ধে শুনতে এঁরা অপছন্দ করেন। নিজেকে ঠিক প্রমাণ করার জন্য এঁরা যা কিছু করতে পারেন। কিন্তু ভুল স্বীকার করার প্রবণতা সিংহ জাতক-জাতিকাদের রাশিগত প্রকৃতিতে নেই। ভুল স্বীকার করে নিলে অপরের সামনে এঁরা ছোট হয়ে যাবেন, এই ভাবনাতেই এঁরা নিজেদের সর্বদা ঠিক প্রমাণ করতে চান।

বৃশ্চিক: বৃশ্চিক জাতক-জাতিকারা মনে করেন, ক্ষমতার থাকতে গেলে নিজেকে সর্বদা ঠিক হতেই হবে। না হলে ক্ষমতা হাত ফস্কে বেরিয়ে যাবে। সেই কারণে এঁরা যে কোনও কাজ অত্যন্ত সাবধানে করেন, পাছে কোনও ভুল না হয়ে যায়। তবে তার পরও ভুল হয়ে গেলে এঁরা সেটি মানতে চান না। কিংবা চুপ করে যান। কী হল, কেন হল সে সব নিয়ে ভাবতে বসে পড়েন। খোলা মনে নিজের ভুল স্বীকার করে নেওয়া এঁদের রাশিগত প্রকৃতিতে নেই।

ধনু: স্বাধীনচেতা ধনু জাতক-জাতিকারা ভুল স্বীকার করেন না ঠিকই। তবে সর্বদা ঠিক হতে হবে এই ভাবনাও এঁদের তাড়িয়ে বেড়ায় না। এঁদের কাছে জীবন মানে রোমাঞ্চ। সেখানে তর্ক-বিতর্ক থাকবেই। সে ক্ষেত্রে কাউকে ভুল বা ঠিকের তকমা দেওয়া ধনু জাতক-জাতিকারা পছন্দ করেন না। এঁরা খোলা মনে যে কোনও আলোচনায় অংশ নিতে পছন্দ করেন।

Astrological Prediction Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy