Advertisement
E-Paper

পরিশ্রমে ভয় নেই, ভাগ্যও সর্বদাই সহায়, কোন কোন মাসে জন্মানো ব্যক্তিদের কখনওই গ্রাস করে না হতাশা?

শাস্ত্র জানাচ্ছে, চারটি মাসে জন্মানো ব্যক্তিদের ভাগ্য হয় সোনায় বাঁধানো। এঁরা পরিশ্রমের ফল সহজেই পেয়ে যান। সফলতা জন্ম থেকেই এঁদের পিছু নেয়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৭:২৪
astro

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

আমরা কোন বছর, কোন মাস, কোন তারিখে এবং কোন সময়ে জন্মেছি তা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। কথায় বলে, জন্মের সময়ই আমাদের ভাগ্য লেখা হয়ে যায়। তা পুঙ্খানুপুঙ্খ ভাবে সত্যি না হলেও, এ কথা যে ভুল তা-ও নয়। ভাগ্য পরিবর্তনশীল। তাই জন্মের সময় বানানো জন্মছকে যা লেখা থাকে, পরবর্তী কালে গিয়ে সবটা হুবহু না-ও মিলতে পারে। তবে মিলে যাওয়ার সম্ভাবনাই বেশি। এ ক্ষেত্রে উপরে উল্লেখিত বিষয়গুলি বিচার করেই আমাদের ভাগ্য নির্ধারণ করা হয়। পরবর্তী কালে সবটা না মেলার নেপথ্যে থাকে আমাদের কৃতকর্ম, নানা গ্রহের দশা-অন্তঃদশা, অবস্থান প্রভৃতি। তবে জন্মের সময়কাল মেনেও নানা জিনিস বিচার করা হয়। শাস্ত্র জানাচ্ছে, চারটি মাসে জন্মানো ব্যক্তিদের ভাগ্য হয় সোনায় বাঁধানো। এঁরা পরিশ্রমের ফল সহজেই পেয়ে যান। সফলতা জন্ম থেকেই এঁদের পিছু নেয়। তালিকায় কোন কোন জন্মমাসের কথা বলা হচ্ছে, দেখে নিন।

কোন জন্মমাসের ব্যক্তিদের সফলতা প্রাপ্তিতে সমস্যা হয় না?

জানুয়ারি: জানুয়ারি মাসে জন্মানো জাতক-জাতিকারা উচ্চাকাঙ্ক্ষী হন। এঁরা কম বয়সেই স্থির করে নেন যে বড় হয়ে কী করতে চান। সেইমতো কাজ করে চলেন। কাজের ক্ষেত্রে এঁরা কখনও ফাঁকি দেওয়ার কথা ভাবনাতেও আনেন না। জানুয়ারি মাসে জন্মানো ব্যক্তিদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। যে জিনিস নিয়ে ভেবে, সময় ব্যয় করে লাভ নেই, সেটির পিছনে এঁরা ছোটেন না। এ সকল কারণে এঁদের সফলতা প্রাপ্তিতে কোনও সমস্যা হয় না।

এপ্রিল: রোমাঞ্চপূর্ণ জীবন কাটাতে ভালবাসেন এপ্রিল মাসে জন্মানো জাতক-জাতিকারা। এঁরা ঝুঁকি নিতে ভয় পান না। সব ক্ষেত্রে সাহস করে এগিয়ে যান। তবে ঝুঁকি নিতে ভয় না পেলেও, যে কোনও পদক্ষেপ এঁরা ভেবেচিন্তে করেন। এর ফলে এপ্রিলে জন্মানো ব্যক্তিরা সমস্যাতেও পড়েন না, আবার মনোমতো ফলও পান। একঘেয়ে জীবনের থেকে ঘটনাবহুল জীবন কাটাতেই এঁরা বেশি পছন্দ করেন। পরিশ্রমে ভয় নেই বলে সফলতা প্রাপ্তিতেও এঁদের কোনও সমস্যা হয় না।

অগস্ট: অগস্টে জন্মানো ব্যক্তিদের মধ্যে নেতৃত্বদানের ক্ষমতা থাকে। এঁদের মধ্যে যে কোনও বিষয়ের মাথা হতে চাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। সেইমতো কাজও করেন এঁরা। তবে নেতৃত্ব দিতে চান বলে যে সকলের উপর ছড়ি ঘোরান তা নয়। উল্টে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতেই বেশি পছন্দ করেন অগস্ট মাসে জন্মানো ব্যক্তিরা। সেই কারণে কম বয়সেই এঁরা প্রচুর উল্লেখযোগ্যতা ও সফলতার স্বাদ পেয়ে যান। সেটিকে সারা জীবন কী ভাবে করবন্দি করে রাখতে হয় তা এঁদের জানা রয়েছে।

অক্টোবর: অক্টোবরে জন্মানো ব্যক্তিরা কূটনৈতিক মনোভাবাপন্ন হন। মনে কী চলছে তা তাঁরা অপরের সামনে কখনও প্রকাশ করেন না। তবে অপরের অন্তরে থাকা পরিকল্পনা এঁরা অনায়াসেই জেনে ফেলেন। অক্টোবরে জন্মানো ব্যক্তিরা অত্যন্ত প্রতিযোগী মানসিকতার হন। সর্বদা সব ক্ষেত্রে প্রথম হওয়ার তাগিদ এঁদের তাড়া করে বেড়ায়। সেই ইচ্ছাপূরণের জন্য এঁরা দিনরাত এক করে পরিশ্রম করেন। শেষে গিয়ে সফলতা এঁদেরই হয়। এই সকল জাতক-জাতিকার বাচনক্ষমতা হয় প্রশংসনীয়।

Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy