Advertisement
E-Paper

রান্নাঘরেই লুকিয়ে শান্তি-সমৃদ্ধির আঁতুড়ঘর! কী কী নিয়ম পালন করলে মা অন্নপূর্ণার আশীর্বাদ থেকে কখনও বঞ্চিত হবেন না?

রান্নাঘরেই মা অন্নপূর্ণার বাস। মনে করা হয়, শুদ্ধতা বজায় রেখে রান্নাঘরে কিছু নির্দিষ্ট নিয়ম পালন করলে সংসারে সুখ-শান্তি-সমৃদ্ধি বৃদ্ধি পায়। তার পাশাপাশি, ভক্তদের জীবন মা অন্নপূর্ণার আশীর্বাদে ভরে ওঠে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৫:৩১

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সনাতন ধর্ম অনুসারে, রান্নাঘরকে অত্যন্ত পবিত্র স্থান হিসাবে গণ্য করা হয়। রান্নাঘরেই মা অন্নপূর্ণার বাস। মনে করা হয়, শুদ্ধতা বজায় রেখে রান্নাঘরে কিছু নির্দিষ্ট নিয়ম পালন করলে সংসারে সুখ-শান্তি-সমৃদ্ধি বৃদ্ধি পায়। নেতিবাচক শক্তির প্রবাহ বাধাপ্রাপ্ত হয় এবং ভক্তদের জীবন মা অন্নপূর্ণার আশীর্বাদে ভরে ওঠে। অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ পাওয়ার মূল চাবিকাঠিগুলি নীচে আলোচনা করা হল—

রান্নাঘরের উত্তর-পূর্ব কোণে বা কোনও পবিত্র স্থানে মা অন্নপূর্ণার একটি ছোট ছবি বা মূর্তি রাখতে পারেন। ছবি অথবা মূর্তিটি রান্নাঘরের দরজার কাছে রাখা সবচেয়ে শুভ। রান্না করার সময় মনে মনে ইষ্টমন্ত্র বা মা অন্নপূর্ণার নাম স্মরণ করলে সেই অন্নগ্রহণকারীদের মন ও শরীর ভাল থাকে। রান্না শেষ না হওয়া পর্যন্ত বা ঠাকুরকে নিবেদন করার আগে খাবারের স্বাদ পরীক্ষা করা অশুভ বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এর ফলে খাবারের শুদ্ধতা নষ্ট হয়।

বাস্তুশাস্ত্র মতে, পূর্ব দিকে মুখ করে রান্না করা সবচেয়ে শুভ। এর ফলে সুস্বাস্থ্যের পাশাপাশি জীবনে সমৃদ্ধি আসে। প্রতি দিন রান্নার পর প্রথমে অগ্নিদেব বা মা অন্নপূর্ণার নামে কিছুটা খাবার সরিয়ে রাখা শুভ। নিজে অন্নগ্রহণের আগে গরু অথবা পাখিকে খাওয়াতে পারেন। সব সময় স্নান সেরে, পরিষ্কার কাপড় পরে রান্নাঘরে প্রবেশ করা উচিত। এর ফলে রান্নাঘরে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়।

রাতে ঘুমোনোর আগে রান্নাঘর ভাল করে পরিষ্কার করে রাখা প্রয়োজন। নোংরা থালা-বাসন সারা রাত ফেলে রাখা অলক্ষ্মীর লক্ষণ বলে মানা হয়। রান্নাঘরের ভিতর ময়লার পাত্র রাখলে তা সব সময় ঢেকে রাখা উচিত। ময়লার পাত্রটি রান্নার উনুন থেকে কিছুটা দূরে রাখা ভাল। জ্যোতিষশাস্ত্র মতে, রান্নাঘরে বসে ঝগড়া করা বা কটু কথা বলা উচিত নয়। রান্নাঘরের ভিতর জুতো পরে প্রবেশ করা অশুভ বলে মনে করা হয়। এর ফলে মা অন্নপূর্ণা রুষ্ট হন।

Annapurna Astrological Tips Astrological Remedies
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy