Advertisement
E-Paper

কোন দিন চুল ধুলে সংসারে পড়বে অমঙ্গলের ছায়া? সপ্তাহের এই বিশেষ দিনগুলিতে চুলের পরিচর্যা করলে হবে ঘোর অশান্তি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সপ্তাহে চুল ধোয়ার জন্য নির্দিষ্ট কিছু শুভ এবং অশুভ দিনের উল্লেখ রয়েছে। বিশ্বাস করা হয় যে, নির্দিষ্ট দিনে চুল ধোয়ার ফলে গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং সৌভাগ্য বৃদ্ধি পায়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৬:৪৫

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

গতিময় জীবনের ব্যস্ততার কারণে বা স্বাস্থ্যকর অভ্যাসের জন্য অনেকে নিজেদের সুবিধা মতো সময়ে তেল-শ্যাম্পু দিয়ে চুলের পরিচর্যা করেন। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে, সপ্তাহের কিছু নির্দিষ্ট দিনে চুল ধুলে গ্রহের দোষ লাগে, এমনকি ব্যক্তিজীবনে তার নেতিবাচক প্রভাব পড়ে। সপ্তাহের দিন অনুযায়ী চুল ধোয়ার প্রভাব নীচে বিস্তারিত আলোচনা করা হল—

সোমবার

সপ্তাহের প্রথম দিনটি জ্যোতিষবিদ্যা অনুসারে, ভগবান শিবকে উৎসর্গ করা হয়। সোমবার চুল ধোয়া অত্যন্ত শুভ। তা প্রশান্তি, পবিত্রতা এবং আবেগের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

Advertisement

মঙ্গলবার

মঙ্গলবার মঙ্গল গ্রহের দিন। এই দিন চুলের পরিচর্যা করলে ইতিবাচক শক্তির প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। এর ফলে অপ্রয়োজনীয় খরচ, মেজাজ খিটখিটে হওয়া বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে।

বু‌ধবার

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দিনে চুল ধোয়া বা রূপচর্চা করা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। এর ফলে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি হয় এবং জীবনে ভারসাম্য বজায় থাকে। ব্যবসায় উন্নতি হয়।

বৃহস্পতিবার

জ্যোতিষবিদ্যা অনুযায়ী, বৃহস্পতিবার চুল ধুলে সেই ব্যক্তির জীবনে বৃহস্পতির আশীর্বাদ কমে যায়। তার ফলে জ্ঞান, সমৃদ্ধি এবং দাম্পত্যসুখের উপর নেতিবাচক প্রভাব পড়ে।

শুক্রবার

শুক্রবার শুক্র গ্রহ এবং দেবী লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত। এই দিনে চুল ধোয়া সবচেয়ে শুভ বলে মনে করা হয়। শুক্রবার চুলের পরিচর্যা করলে এবং দাম্পত্যজীবনে সুখ আসে, সম্পর্কে মধুরতা বজায় থাকে এবং আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে।

শনিবার

শনিবার হল শনিদেবের দিন। এই দিনে মাথায় তেল দেওয়া বা চুল ধোয়া উচিত নয়। এই দিন চুল ধুলে শনির কুদৃষ্টি পড়ার সম্ভাবনা থাকে। এর ফলে কোনও গুরুত্বপূর্ণ কাজে বিলম্ব হতে পারে বা জীবনে অস্থিরতা আসতে পারে।

রবিবার

রবিবার ছুটির দিন হওয়ায় অনেকেই এই দিন চুল ধুয়ে থাকেন। শাস্ত্রমতে, রবিবার চুলের পরিচর্যা করলে তা ক্ষতিকর না হলেও বিশেষ ফলদায়ক হয় না।

Astrological Remedies Hair Wash
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy