Advertisement
E-Paper

ছাদে রাখা কয়েকটি জিনিসেই লুকিয়ে অমঙ্গলের ছায়া! অজান্তেই সংসারে ক্ষতি ডেকে আনছেন না তো?

বাস্তুশাস্ত্র অনুসারে, ছাদ সব সময় পরিষ্কার রাখা এবং বাস্তুসম্মত রাখা পরিবারের সুখ-শান্তি এবং সমৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি। এমন কিছু জিনিসের তালিকা দেওয়া হল যেগুলি বাস্তুমতে ছাদে রাখা অশুভ বলে মনে করা হয়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১১:৪৩

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

নানা ধরনের টব দিয়ে বাড়ির ছাদটি সুন্দর করে সাজিয়ে রাখতে অনেকেই ভালবাসেন। কেউ কেউ আবার চিলেকোঠার ঘরটিও যত্ন নিয়ে সাজান। কিন্তু নিজেদের অজান্তে আমরা ছাদে এমন কিছু জিনিস রেখে দিই, যার ফলে বাড়িতে অমঙ্গলের ছায়া ঘিরে ধরে। বাস্তুশাস্ত্র অনুসারে, ছাদ সব সময় পরিষ্কার রাখা এবং বাস্তুসম্মত রাখা পরিবারের সুখ-শান্তি এবং সমৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি। নীচে এমন কিছু জিনিসের তালিকা দেওয়া হল যেগুলি বাস্তুমতে ছাদে রাখা অশুভ বলে মনে করা হয়—

ভাঙা আসবাবপত্র

অন্দরমহলে না রেখে অনেকেই বাড়ির অপ্রয়োজনীয়, অব্যবহৃত অথবা ভাঙা আসবাবপত্র ছাদে জমিয়ে রাখেন। বাস্তুশাস্ত্র মতে, ছাদে ভাঙা আসবাবপত্র জমিয়ে রাখলে তা নেতিবাচক শক্তি আকর্ষণ করে। পরিবারের সদস্যদের মধ্যে অকারণে মানসিক চাপ বাড়তে পারে এবং আর্থিক উন্নতিতে বাধা সৃষ্টি হয়।

Advertisement

মরচে ধরা জিনিস

ছাদে মরচে ধরা লোহা বা পুরনো লোহার টুকরো রাখা একেবারেই উচিত নয়। একে শনির কুপ্রভাব বৃদ্ধির কারণ হিসাবে দেখা হয়, যা পারিবারিক অশান্তি ডেকে আনতে পারে।

ঝাঁটা বা ঘর পরিষ্কারের অন্যান্য সামগ্রী

বাস্তুমতে, ছাদে এই ধরনের কোনও জিনিস রাখলে মা লক্ষ্মীকে অসম্মান করা হয়। এর ফলে সংসারে অশান্তি ও বিবাদ বাড়ে। কর্মজীবনে নানা রকম বাধার সম্মুখীন হতে হয়।

অচল জলের ট্যাঙ্ক

ট্যাঙ্ক অচল হয়ে গেলে তা বেশি দিন সেই অবস্থায় ফেলে রাখবেন না। দ্রুত সারাইয়ের ব্যবস্থা করুন। বাস্তুশাস্ত্র মতে, বহু দিনের অচল ট্যাঙ্ক নেতিবাচক শক্তির কেন্দ্র হয়ে ওঠে, যা উদ্বেগ ও অনিদ্রার মতো সমস্যা বাড়িয়ে দিতে পারে। নিয়মিত ছাদে রাখা জলের ট্যাঙ্ক পরিষ্কার করুন।

কাঁটাযুক্ত গাছ বা ক্যাকটাস

ছাদে বাগান করা ভাল। তবে, সেখানে ক্যাকটাস বা কোনও কাঁটাযুক্ত গাছ রাখা এড়িয়ে চলুন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, কাঁটাযুক্ত গাছ ঘরে অস্থিরতা ও সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি করে। যদিও এই ক্ষেত্রে একটি ব্যতিক্রম রয়েছে। ছাদে কাঁটাযুক্ত গোলাপগাছ রাখা যেতে পারে।

ছেঁড়া কাপড় বা পুরনো জুতো

অনেকে ছাদে পুরনো কাপড় বা জুতো ফেলে রাখেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই জিনিসগুলি নেতিবাচক শক্তির উৎস। ছাদে এ সব জঞ্জাল রাখলে সেগুলি ভাগ্য বিড়ম্বনা এবং কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে।

Vastu Tips Vastu Remedies
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy