অনেক সময় যোগ্যতা থাকা সত্ত্বেও ভাল ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ বার বার হাতছাড়া হয়ে যায়। জ্যোতিষবিদ্যা অনুযায়ী, ভাল চাকরি পাওয়া সুযোগ নির্ভর করে আপনার জন্মছকে সূর্যের অবস্থানের উপর। জন্মছকে সূর্য দুর্বল স্থানে থাকলে চাকরি পাওয়ার পথে নানা রকম বাধা তৈরি হয়। তাই চাকরির পরীক্ষায় বসার আগে সূর্যের অশুভ প্রভাব থাকলে তা দূর করা জরুরি। ভাল চাকরি পাওয়ার পথে বাধা দূর করতে কী কী কাজ করা প্রয়োজন তা নীচে আলোচনা করা হল—
- জ্যোতিষশাস্ত্র মতে, জন্মছকে বৃহস্পতি ভাল অবস্থানে থাকলে জীবনে উন্নতি করা সহজ হয়। বৃহস্পতি দুর্বল হলে প্রতি বৃহস্পতিবারে গরুকে গুড় ও ছোলা খাওয়ান। এর ফলে শুভ ফল পাবেন। বৃহস্পতির প্রভাবে সৌভাগ্য ফিরে আসবে এবং পরিশ্রমের যথার্থ ফল পাবেন।
- টাটকা জবাফুল অর্পণ করে দেবী দুর্গার আরাধনা করুন। ফুল অর্পণ করার পাশাপাশি দুর্গার ৩২ নামস্তোত্র জপ করতে হবে। তার ফলে গ্রহের অশুভ দশা দূর হয় এবং কেরিয়ারে উন্নতির বাধা সহজে দূর হয়।
আরও পড়ুন:
- নারকেলের উপরের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে তার মধ্যে ময়দা এবং চিনি ভরে দিন। তার পর নারকেলটি কোনও নির্জন স্থানে মাটিতে পুঁতে দিন। মাটিতে পুঁতে দেওয়ার পর আর পিছন ফিরে তাকাবেন না। প্রতি শনিবার এই নিয়ম পালন করলে গ্রহের দশা থেকে মুক্তি পাবেন।
- সপ্তাহের প্রতি শনিবার দুধের সঙ্গে জল মিশিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় ঢালুন। এর ফলে চাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্ত বাধা দূর হবে এবং সুখ-সমৃদ্ধিতে জীবন ভরে উঠবে।
আরও পড়ুন:
- দুধ এবং মধু দিয়ে মহাদেবের পুজো করুন। টানা ৪০ দিন ধরে একই নিয়মে দেবাদিদেবের আরাধনা করুন। তার পাশাপাশি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। তার ফলে পরিশ্রমের সুফল হাতেনাতে পাবেন।
- প্রতি দিন ঘুম থেকে উঠে সূর্যকে তামার পাত্র থেকে জল নিবেদন করুন। জলের সঙ্গে সামান্য সিঁদুরও মিশিয়ে দিতে পারেন। সূর্যদেবকে পুজো করার সময় গায়ত্রী মন্ত্র জপ করুন।