Advertisement
E-Paper

তোলাবাজির পর অসিতের নামে ধর্ষণের চেষ্টার অভিযোগ! জেলের পথে প্রাক্তন বিধায়ক বললেন, ভগবান বিচার করবেন

পুলিশ এবং আদালত সূত্রে খবর, তোলাবাজির অভিযোগে মামলা হয়েছিল তৃণমূলের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। সেই মামলায় জামিন পেয়ে গেলেও নতুন করে একটি মামলায় যুক্ত করা হয়েছে তাঁর নাম।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ২২:০২
Asit Majumdar

অসিত মজুমদার। —ফাইল চিত্র।

বিক্ষোভ প্রদর্শন করে গ্রেফতার হতে হয়েছিল প্রবীণ রাজনীতিক অসিত মজুমদার। তার পর জুড়েছিল তোলাবাজির অভিযোগে মামলা। এ বার জুড়ল ধর্ষণের চেষ্টার অভিযোগ! শুক্রবার চুঁচুড়া আদালতে হাজির করানো হয়েছিল হুগলির চুঁচুড়ার প্রাক্তন বিধায়ককে। তাঁকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

পুলিশ এবং আদালত সূত্রে খবর, তোলাবাজির অভিযোগে মামলা হয়েছিল তৃণমূলের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। সেই মামলায় জামিন পেয়ে গেলেও নতুন করে একটি মামলায় যুক্ত করা হয়েছে তাঁর নাম। ২০২৩ সালের একটি ধর্ষণের চেষ্টার মামলায় অভিযুক্তদের মধ্যে অসিতও এক জন বলে অভিযোগ।

জানা গিয়েছে, চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের এক যুবতী অসিতের বিরুদ্ধে ওই মামলাটি করেছেন। শ্লীলতাহানি এবং ধর্ষনের চেষ্টার অভিযোগের প্রেক্ষিতে বিচারক তাঁকে আরও ১৪ দিনেক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ায় রাস্তা অবরোধ করেছিলেন অসিত এবং তৃণমূলের নেতা-কর্মীরা। ঘটনাক্রমে পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করে। গ্রেফতার করা হয় অসিত-সহ ১০ জনকে। বৃহস্পতিবার বেশ কয়েক জনের জামিন মঞ্জুর করেছে আদালত। কিন্তু অসিত, চুঁচুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহা এবং তৃনমূল নেতা মির্জা সানোয়ারের বিরুদ্ধে তোলাবাজির একটি মামলা যুক্ত হয়। তাই তাঁদের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। শুক্রবার চুঁচুড়া আদালত পার্থ এবং মির্জা সানোয়ারের জামিন মঞ্জুর করেছে। কিন্তু নতুন মামলা যুক্ত করা হয়েছে অসিতকে। আগামী ১৯ জুন ওই মামলার শুনানি হবে।

জেলে যাওয়ার পথে চুঁচুড়ার প্রাক্তন বিধায়কের মন্তব্য, ‘‘কিছু বলার নেই। ভগবান আছেন, বিচার হবে। বিচার-ব্যবস্থা আছে। সব দেখবে তারা।’’

Asit Mazumder TMC Hooghly
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy