Advertisement
E-Paper

তৃণমূল বিধায়ককে ‘চোর’ বলে বাড়ি ঘেরাও করলেন মহিলারা! বাগনানে বিক্ষোভ সামলাতে গেল কেন্দ্রীয় বাহিনী

বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভের বাড়ি খালোড়ে। শুক্রবার সেখানে মূলত মহিলারা বিক্ষোভ দেখিয়েছিলেন। তাঁদের দাবি, দীর্ঘ দিন ধরে তাঁদের উপর অত্যাচার চালিয়েছেন ওই জনপ্রতিনিধি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ২১:৪০
বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ।

বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

তৃণমূল বিধায়ক অরুণাভ সেনের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঝাঁটা, জুতো হাতে নিয়ে ‘চোর-চোর’ স্লোগান দিতে থাকেন তাঁরা। বিধায়কের ছবি পুড়িয়ে বিক্ষোভকারীদের দাবি, বিধায়কের অত্যাচারে প্রচুর মানুষ বাড়িছাড়া হয়েছিলেন। তা ছাড়া আর্থিক দুর্নীতিতে নিমজ্জিত অরুণাভ।

বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভের বাড়ি খালোড়ে। শুক্রবার সেখানে মূলত মহিলারা বিক্ষোভ দেখিয়েছিলেন। তাঁদের দাবি, দীর্ঘ দিন ধরে তাঁদের উপর অত্যাচার চালিয়েছেন ওই জনপ্রতিনিধি। হুমকি থেকে মারধর, তোলা আদায় থেকে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত বিধায়ক। এক বিক্ষোভকারীর কথায়, ‘‘বাড়ির পুরুষ সদস্যদের অত্যাচার করত ওরা। অনেক পরিবারের কর্তা দীর্ঘ দিন ধরে ঘরছাড়া ছিলেন। তাই আজ আমরা বিক্ষোভ দেখাতে এসেছি।’’

বিধায়কের ছবি নিয়ে ঝাঁটা, জুতো দিয়ে মার তার পর ছবিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভের খবর পেয়ে বাগনান থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে যায়। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হামলার আশঙ্কায় অনেক ক্ষণ ধরে বিধায়কের বাড়ি ঘিরে ছিল বিশাল পুলিশ বাহিনী। যাঁর বিরুদ্ধে এত অভিযোগ এবং ক্ষোভ সেই তৃণমূল বিধায়কের দাবি, সবটাই পরিকল্পনামাফিক করা হচ্ছে। তিনি বলেন, ‘‘পুলিশ, সিআইডি সবই এখন বিজেপির হাতে। ওরা তদন্ত করে দেখুক। আমি কোন অত্যাচার করেছি অথবা অবৈধ ভাবে কোনও সম্পত্তি করেছি কি না, সেটা তদন্ত করুক সরকার।’’

TMC MLA Bagnan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy