জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, অক্ষয় তৃতীয়া একটি অত্যন্ত শুভ দিন। বাংলা বছরের বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি শুভ অক্ষয় তৃতীয়া তিথি হিসাবে পালন করা হয়। অনেকে এই শুভ দিনে নতুন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাশিচক্রের বারোটি রাশির অধিপতি গ্রহ আলাদা। প্রতিটি গ্রহের পছন্দের রংও ভিন্ন। রাশির সঙ্গে সামঞ্জস্য রেখে সেই নির্দিষ্ট রঙের গাড়ি কিনলে তা শান্তি এবং ইতিবাচক শক্তি বয়ে আনতে পারে বলে মনে করা হয়। আপনার রাশি অনুযায়ী, কোন রঙের গাড়ি শুভ হতে পারে, তার একটি তালিকা নীচে দেওয়া হল—
মেষ রাশি
মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। লাল ও গাঢ় কমলা রঙের গাড়ি কেনা এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ।
বৃষ রাশি
শুক্রের প্রভাব থাকায় বৃষ রাশির জাতক-জাতিকারা সাদা, ঘিয়ে অথবা হালকা সবুজ রঙের গাড়ি কিনতে পারেন। কালো রঙের গাড়ি কেনা এড়িয়ে চলা ভাল।
আরও পড়ুন:
মিথুন রাশি
মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ। এই রাশির জাতক-জাতিকারা সবুজ, ঘিয়ে অথবা ধূসর রঙের গাড়ি কিনতে পারেন।
কর্কট রাশি
চন্দ্রের প্রভাব থাকার কারণে এই রাশির জাতক-জাতিকারা সাদা, রুপোলি অথবা ঘিয়ে রঙের গাড়ি বেছে নিলে তা তাঁদের জন্য শুভ হবে।
সিংহ রাশি
সোনালি, হলুদ অথবা গাঢ় লাল রঙের গাড়ি কেনা সিংহ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে শুভ।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকারা সাদা, ধূসর অথবা সবুজ রঙের গাড়ি কিনতে পারেন।
আরও পড়ুন:
তুলা রাশি
সাদা অথবা হালকা নীল রঙের গাড়ি কেনা তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ।
বৃশ্চিক রাশি
লাল, মেরুন অথবা সাদা রঙের গাড়ি কেনা বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকারা হলুদ, ঘিয়ে অথবা বাদামি রঙের গাড়ি কিনতে পারেন।
মকর রাশি
কালো, নীল অথবা বাদামি রঙের গাড়ি কেনা মকর রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ।
আরও পড়ুন:
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকারা অক্ষয় তৃতীয়ায় কিনতে পারেন কালো, নীল অথবা বেগনি রঙের গাড়ি।
মীন রাশি
অক্ষয় তৃতীয়ায় নতুন গাড়ি কেনার পরিকল্পনা থাকলে গাড়ির রং হিসাবে হলুদ, সাদা অথবা হালকা নীলকে বেছে নিতে পারেন।