Advertisement
E-Paper

হাজার পরিশ্রম করেও ফল মেলে না, অকারণে খেতে হয় বসের বকাও! অফিসের ব্যাগ থেকে তিনটি জিনিস সরালেই কেরিয়ারে আসবে উন্নতি

সঠিক সময়ের মধ্যে নির্ভুল কাজ করেন। প্রয়োজনে অতিরিক্ত সময় অফিসেও থেকে যান। তবুও পদোন্নতি থেকে যায় অধরা। ঊর্ধ্বতনের সুনজরেও পড়েন না। এর কারণ হতে পারে বাস্তুদোষ।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১১:৫২

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

অফিসের কাজে ফাঁকি দেওয়া স্বভাববিরুদ্ধ। মন দিয়ে একটানা কাজ করেন। প্রয়োজনে অতিরিক্ত সময় অফিসে থেকে অতিরিক্ত কাজও করেন। তবুও, ঊর্ধ্বতনের সুনজরে পড়েন না। পদোন্নতি থেকে যায় অধরা। পরিশ্রমের উপযুক্ত ফল না পেয়ে অনেকেই ভেঙে পড়েন। এর কারণ হতে পারে বাস্তুদোষও। বাস্তুশাস্ত্র অনুযায়ী, আপনি অফিসের ব্যাগে কী কী জিনিস রাখেন, তার উপর নির্ভর করে পেশাজীবনের উন্নতি-অবনতি। তিনটি জিনিস অফিসের ব্যাগ থেকে সরালেই পেশাগত জীবনে উন্নতি হতে বাধ্য। জেনে নিন সেই জিনিসগুলি কী কী—

প্রসাধনী:

অফিসের জন্য অনেক সময়ই তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হয়। প্রসাধনী ব্যবহারের সময় হাতে থাকে না। আবার, অফিসের কাজেও অনেক সময় বাইরে যেতে হয়। অথবা, অফিসের শেষে কোনও অনুষ্ঠানে যাওয়ার কথা থাকে। তাই অনেকেই অফিসের ব্যাগে কিছু প্রসাধন সামগ্রী রাখেন। এর ফলে সুবিধা হলেও মনে করা হয়, প্রসাধনী রাখলে তা নেগেটিভ শক্তি বয়ে আনে। প্রসাধনী ছাড়াও ব্যাগে টুথপেস্ট, টুথব্রাশ, স্যানিটারি ন্যাপকিন, টয়লেট স্প্রে, মাউথ ফ্রেশনারের মতো সামগ্রী রাখলে তা কেরিয়ারের উন্নতির পথে বাধা সৃষ্টি করে। যদিও, এই সামগ্রীগুলি ছাড়া ব্যস্ত জীবনে চলাফেরা করা কঠিন। তবুও অফিসের ব্যাগ থেকে জিনিসগুলি সরিয়ে অফিসের নিজস্ব লকার অথবা ড্রয়ারে রাখার চেষ্টা করবেন।

Advertisement

নোংরা রুমাল

ব্যবহার করা অপরিষ্কার রুমাল দিনের পর দিন অফিসের ব্যাগের ভিতর রাখবেন না। নিয়মিত রুমাল পরিবর্তন করুন। ব্যাগে পরিষ্কার রুমাল রাখলে তা আপনার মনমেজাজ শান্ত রাখতে সাহায্য করে। কোনও কাজ করতে গিয়ে সহজে ক্লান্তও হয়ে পড়বেন না।

ছুরি অথবা নেলকাটার

বাস্তুশাস্ত্র অনুযায়ী, অফিসের ব্যাগে ছুরি বা নেলকাটারের মতো ধারালো জিনিসপত্র রাখলে তা কেরিয়ারের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। এর ফলে ঊর্ধ্বতনের সঙ্গে সম্পর্কেও কুপ্রভাব পড়তে পারে। অফিসের ব্যাগ থেকে এই জিনিসগুলি সরিয়ে অন্যত্র রাখুন।

Astro Tips Office Tips Vastu Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy