অনেকেই সকালে উঠে পাখিদের জল অথবা কিছু খাবার খেতে দেন। এটি শুধুমাত্র মানবিক কাজই নয়, জ্যোতিষবিদ্যার নিয়ম মেনে পাখিদের খাওয়ালে গ্রহের প্রতিকার হিসাবে দেখা হয়। জন্মছকে কোনও গ্রহের সমস্যা থাকলে তা কেটে গিয়ে জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ সৃষ্টি করে। নির্দিষ্ট গ্রহ অনুযায়ী, পাখিদের খাওয়াতে হয় নির্দিষ্ট দানা। সঠিক নিয়ম মেনে না চললে এর বিপরীত প্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্র মতে, পাখিদের খাওয়ানোর সঠিক নিয়মগুলি নিয়ে আলোচনা করা হল—
- জন্মছকে বুধের প্রভাব শক্তিশালী হলে ব্যবসায় উন্নতি হয় এবং ব্যবসা সংক্রান্ত বুদ্ধিও বাড়ে। এর জন্য পাখিদের নিয়মিত ভেজানো মুগ ডাল অথবা অন্য কোনও সবুজ দানা খাওয়াতে হয়।
- বিবাহের যোগ এবং ভাগ্যোদয়ের জন্য বৃহস্পতির প্রভাবকে শক্তিশালী করতে হলে রোজ পাখিদের ছোলা বা কোনও হলুদ রঙের শস্য খাওয়াতে হবে।
- জন্মছকে রাহু এবং কেতুর প্রভাব থাকলে নিয়মিত পাখিদের বাজরা অথবা সাত ধরনের শস্যদানা মিশিয়ে খেতে দিন। এর ফলে আকস্মিক বিপদ এবং মানসিক অস্থিরতা থেকে মুক্তি পাবেন।
আরও পড়ুন:
- জন্মছকে শনির প্রভাব থাকলে পাখিদের রোজ নিয়ম মেনে কালো তিল বা সর্ষের তেল মাখানো রুটি খেতে দিতে হবে। এর ফলে শুভ শক্তির সঞ্চার হয়।
- সমস্ত গ্রহের ভারসাম্য বজায় রাখতে এবং পরিবারের সুখ-শান্তি আনতে গম, চাল, যব, বাজরা, ছোলা, মুগ এবং কালো তিল মিশিয়ে প্রতি দিন ভোরে পাখিদের খেতে দিন।
- কোষ্ঠীতে সূর্য শক্তিশালী হলে জাতক-জাতিকারা তাঁদের কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি লাভ করেন। পেশাজীবনের উন্নতি চাইলে প্রতি দিন পাখিদের গম খেতে দিতে হবে।
আরও পড়ুন:
- পাখিদের খাওয়ানোর সবচেয়ে উপযুক্ত সময় হল ভোরবেলা বা সূর্যোদয়ের কিছু সময় পর। দিনের শুরুতে এই কাজ করলে সারা দিন ভাল কাটে। বাড়ির ছাদ, বারান্দা বা কোনও খোলা জায়গায় পাত্রে খাবার দিন। তবে খেয়াল রাখবেন জায়গাটি যেন পরিষ্কার থাকে।
- পাখিদের খাওয়ানোর সময় মাটির পাত্র ব্যবহার করা শুভ বলে মনে করা হয়। খাবারের পাশাপাশি একটি মাটির পাত্রে পরিষ্কার জল রাখা অত্যন্ত জরুরি। জ্যোতিষশাস্ত্রে পাখিকে জল খাওয়ানোকে রাহু ও মঙ্গল গ্রহের অশুভ প্রভাব কাটানোর অব্যর্থ উপায় বলে মনে করা হয়।
- জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, খাঁচায় বন্দি পাখিকে খাওয়ানোর চেয়ে মুক্ত পাখিকে খাওয়ানো অনেক বেশি ফলদায়ক। বন্দি পাখি আপনার ভাগ্যে বাধার সৃষ্টি করতে পারে।
- পাখিদের সব সময় পরিষ্কার এবং টাটকা শস্য দেওয়া উচিত। পচা বা বাসি খাবার দিলে গ্রহের অশুভ ফল বৃদ্ধি পায়।