Advertisement
E-Paper

তুলসীপুজো করার সময় এই মন্ত্র পড়লেই ঝরে পড়বে অর্থ, খুলে যাবে সংসারের সুখ-শান্তির দরজা

তুলসীদেবী ভগবান বিষ্ণুর অতি প্রিয়, তাই তুলসীপুজোয় একই সঙ্গে বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর কৃপা লাভ করা যায়। তুলসীপুজোর সময় বিশেষ মন্ত্র পাঠ করলে জীবন সুখ-শান্তিতে ভরে ওঠে। অর্থলাভের বিভিন্ন পথও খুলে যায়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১১:৪৬

ছবি: সংগৃহীত।

হিন্দু ধর্মে তুলসীগাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস, তুলসীর মধ্যে স্বয়ং দেবী লক্ষ্মীর বাস। যে বাড়িতে প্রতি দিন নিয়ম মেনে তুলসীদেবীর পুজো করা হয় সেখানে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। তুলসীদেবী ভগবান বিষ্ণুর অতি প্রিয়, তাই তুলসীপুজোয় একই সঙ্গে বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর কৃপা লাভ করা যায়। তুলসীপুজোর সময় বিশেষ মন্ত্র পাঠ করলে জীবন সুখ-শান্তিতে ভরে ওঠে। অর্থলাভের বিভিন্ন পথও খুলে যায়। জেনে নিন, তুলসীপুজোর সময় কখন, কোন নির্দিষ্ট মন্ত্র পাঠ করতে হবে—

‘ওঁ বৃন্দায়ৈ তুলসী দেব্যৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ। বিষ্ণু-ভক্তি-প্রদে দেবি সত্যবত্যৈ নমো নমঃ।।।।’

তুলসীপুজোয় জল অর্পণের শুরুতে এই মন্ত্রটি পাঠ করা সবচেয়ে জরুরি। এটি দেবী তুলসীকে সম্মান জানানোর প্রধান মন্ত্র।

Advertisement

‘ওঁ তুলসীদেবৈ চ বিদ্মহে, বিষ্ণুপ্রিয়ায়ৈ চ ধীমহি, তন্নো বৃন্দা প্রচোদয়াৎ।’

মানসিক শান্তি এবং জীবনের বাধা দূর করতে তুলসী গায়ত্রী মন্ত্রটি অত্যন্ত প্রভাবশালী। তা ছাড়া বৃন্দা, বৃন্দাবনী, বিশ্বপূজিতা, বিশ্বপাবনী, পুষ্পসারা, নন্দিনী, তুলসী ও কৃষ্ণজীবনী— তুলসীর এই আটটি নাম জপ করলে দারিদ্র ও অশান্তি দূর হয় বলে বিশ্বাস করা হয়। ভক্তি ও নিষ্ঠার সঙ্গে নিয়মিত এই মন্ত্রগুলি পাঠ করলে জীবনে ইতিবাচক পরিবর্তন এবং মানসিক স্থিরতা আসবে।

সব সময় স্নান করে শুদ্ধ বস্ত্রে তুলসীপুজো করা উচিত। প্রতি দিন সন্ধ্যায় তুলসীতলায় ঘি বা তেলের প্রদীপ জ্বালিয়ে ৩ বার প্রদক্ষিণ করলে শুভ ফল মেলে। প্রতি সপ্তাহের রবিবার, একাদশী এবং সূর্য বা চন্দ্রগ্রহণের সময় তুলসীগাছে জল দেওয়া বা পাতা তোলা শাস্ত্র মতে নিষিদ্ধ। অশুচি অবস্থায় বা জুতো পরে তুলসীগাছ স্পর্শ করা উচিত নয়।

Tulsi plant Chant Mantra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy