Advertisement
E-Paper

‘মোহিনী’ রূপে আবির্ভূত হয়েছিলেন শ্রীবিষ্ণু, সে রাত্রে সূর্যের নক্ষত্রের ঘরে চাঁদ যাওয়ায় উপকৃত হবে কোন চার রাশি?

‘মোহিনী একাদশী’ হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র তিথি। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, এই তিথিতেই ভগবান বিষ্ণু অসুরদের হাত থেকে অমৃত রক্ষা করার জন্য ‘মোহিনী’ নামক এক সুন্দরী নারীর রূপ ধারণ করেছিলেন। এই ব্রত পালন করলে বহু জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে ভক্তদের বিশ্বাস।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১০:৩০

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি ‘মোহিনী একাদশী’ নামে পরিচিত। পুরাণ অনুসারে, বিশেষ এই তিথিতে শ্রীহরি নারীরূপ ধারণ করেছিলেন। এই দিন ভক্তিভরে ভগবান বিষ্ণুর আরাধনা করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস।

আগামী, ২৬ এপ্রিল, রবিবার (১২ বৈশাখ) সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে মোহিনী একাদশী তিথি পড়ছে, ছেড়ে যাচ্ছে ইংরেজি ২৭ এপ্রিল, সোমবার (১৩ বৈশাখ) সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে। হিন্দুমতে, তিথি যে দিন ভোর পায়, সেই দিনটিকেই ধরা হয়। তাই, সোমবারই মোহিনী একাদশী পালন করা হবে। এই দিন রাতে, অর্থাৎ ২৭ এপ্রিল, সোমবার (১৩ বৈশাখ) রাত ৯টা ১৮ মিনিটে সূর্যের অধীন উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে চাঁদ। ২৮ এপ্রিল, মঙ্গলবার (১৪ বৈশাখ) রাত ১০টা ৩৫ মিনিট পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবে। যে সময় চাঁদ সূর্য নিয়ন্ত্রিত নক্ষত্রে প্রবেশ করবে, তিথি অনুযায়ী তখন মোহিনী একাদশী নয়। কিন্তু সোমবারই যেহেতু এই শুভ তিথিটি পালিত হবে, তাই এই গোচর কল্যাণকর হয়ে উঠবে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এতে বিশেষ ভাবে উপকৃত হবে চার রাশি। জেনে নিন কাদের ভাগ্য খুলবে—

  • কর্কট: চাঁদের গোচর কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনে এই সময় শুভ পরিবর্তন আসার সম্ভাবনার কথা বলছে জ্যোতিষশাস্ত্র। কর্মক্ষেত্রে নতুন কোনও সুযোগ আসতে পারে। আর্থিক লাভেরও ভাল যোগ রয়েছে। মন ইতিবাচক চিন্তায় ভরে থাকবে, ভাগ্যও সহায় হবে।
Advertisement
  • সিংহ: চাঁদের এই অবস্থান সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ লাভজনক হয়ে ওঠার কথা জানাচ্ছেন জ্যোতিষবিদেরা। ঋণ দেওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনও পরিকল্পনার সূচনার জন্য সময়টি শুভ। কাজের বিষয়ে আত্মবিশ্বাসী থাকবেন। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। ফলে সামগ্রিক ভাবে সময় ভাল কাটবে।
  • কন্যা: জ্যোতিষশাস্ত্র অনুসারে জানা যাচ্ছে, কন্যা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে সূর্যের রাশিতে চাঁদের গোচর অনেক নতুন সুযোগ নিয়ে আসবে। কাজের জগতে সুনাম পাবেন। কোনও কাজ বহু দিন ধরে আটকে থাকলে, সে সমস্যারও সমাধান হওয়ার সম্ভাবনা। আর্থিক ক্ষেত্রও শুভ।
  • ধনু: চাঁদের এই পরিবর্তন ধনু রাশির জন্য বিশেষ ভাবে শুভফলদায়ী হয়ে উঠবে বলে মত জ্যোতিষীদের। আর্থিক অবস্থার উন্নতি হবে, ফলে সঞ্চয়ও হবে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। ধর্মীয় চিন্তায় মন শান্ত হবে। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। লাভের সম্ভাবনা প্রবল।
Astro Prediction Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy