Advertisement
E-Paper

সূর্য-বুধের সহাবস্থানে ‘বুধাদিত্য রাজযোগ’, মধ্য বৈশাখে ভাগ্যে খুলছে কোন কোন রাশির ‘তুঙ্গে বৃহস্পতি’?

জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা অনুসারে, ‘বুধাদিত্য রাজযোগ’ একটি অত্যন্ত শুভ যোগ। এই সময় একই রাশিতে অবস্থান করে বুধ এবং সূর্য (আদিত্য)। চারটি রাশির জীবনে আশীর্বাদস্বরূপ হয়ে উঠবে সূর্য ও বুধের এই যুতি।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১২:৩৫

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সূর্য তেজ ও নেতৃত্বের, এবং বুধ বুদ্ধি ও বাকপটুতার কারক গ্রহ। সূর্য (আদিত্য) এবং বুধ যখন একই রাশিতে অবস্থান করে, তখন একটি শুভ যোগ সৃষ্টি হয় বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। একেই ‘বুধাদিত্য রাজযোগ’ বলা হয়। এই যোগটি জ্ঞান, বুদ্ধি, সাফল্য এবং উন্নতির প্রতীক। বর্তমানে সূর্যের অবস্থান রয়েছে মেষ রাশিতে। আগামী ৩০ এপ্রিল, বৃহস্পতিবার (বাংলা ১৬ বৈশাখ) বুধ গ্রহও মেষ রাশিতে প্রবেশ করবে। এর ফলে এপ্রিল মাসের শেষ দিনে মেষ রাশিতে ‘বুধাদিত্য রাজযোগ’ গঠিত হবে। এই রাজযোগের ফলে চার রাশির জীবনে বিশেষ শুভ পরিবর্তন দেখা দেবে বলে জানাচ্ছেন জ্যোতিষবিদেরা। সেই তালিকায় কারা আছেন জেনে নিন—

  • মেষ:

বুধের সঙ্গে মেষ রাশিতে সূর্য উচ্চস্থ (সবচেয়ে শক্তিশালী) থাকবে, ফলে এই রাশির জাতক-জাতিকারাই সবচেয়ে লাভবান হবেন বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এঁদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কর্মজীবনেও বড় ধরনের উন্নতি দেখা যাবে। যে কোনও বিষয়ে সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন, কোনও প্রকার দোলাচল থাকবে না।

Advertisement
  • কর্কট:

জ্যোতিষীরা জানাচ্ছেন, বুধাদিত্য রাজযোগের শুভ প্রভাব পড়বে কর্কট রাশিতেও। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনের প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পদোন্নতিও হতে পারে। ব্যবসায় বিনিয়োগ করলে দারুণ লাভ হবে। উত্তরাধিকার সূত্রে কোনও সম্পত্তিও পেতে পারেন।

  • সিংহ:

শাস্ত্রমতে, সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য। তাই সূর্য ও বুধের যুতিতে গঠিত ‘বুধাদিত্য রাজযোগ’ সিংহ রাশির জাতক-জাতিকাদের প্রবল আত্মবিশ্বাসী করে তুলবে। দীর্ঘ দিন ধরে কোনও কাজ আটকে থাকলে তা মিটে যেতে পারে। ধর্মীয় বিষয়ে আগ্রহী হওয়ায় শান্তি পাবেন। উচ্চশিক্ষার সুযোগ আসার সম্ভাবনা।

  • ধনু:

এই রাজযোগের প্রভাবে আয়ের নতুন পথ উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন শাস্ত্রজ্ঞেরা। কর্মজীবনে ইতিবাচক অগ্রগতি ঘটবে। কোনও খাতে বিনিয়োগ করে থাকলে তা থেকে ভাল মুনাফা হবে। সন্তানের বিষয়ে কোনও সুখবর পেতে পারেন।

Astrology Astrological Prediction Planet Transition
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy