প্রচলিত বিশ্বাস অনুযায়ী, দান করলে পুণ্য লাভ হয়। সাধ্যের মধ্যে যেটুকু সম্ভব দান করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। শুধুমাত্র আধ্যাত্মিক দিক থেকেই নয়, দানের গুরুত্ব রয়েছে মানসিক দিকেও। শুদ্ধ মনে কাউকে কিছু দান করলে শান্তি লাভ করা যায়।
কিন্তু এই দানের ক্ষেত্রেও সধবা নারীদের বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয়। ইচ্ছামতো দান করলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়ে যায়। তার আঁচ এসে পড়তে পারে বিবাহিত জীবনেও। দুর্ভাগ্যের ছায়া গ্রাস করতে পারে।
আরও পড়ুন:
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, যে সব জিনিসকে সধবার চিহ্ন বলে বিবেচিত, সেগুলি দান করা শুভ ফলদায়ক নয়। কারণ সেগুলি কেবলমাত্র প্রসাধনের বস্তু নয়। দাম্পত্যসুখ, স্বামীর আয়ু এবং সুস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রেও এই সামগ্রীগুলি ইতিবাচক শক্তির ভূমিকা পালন করে।
জেনে নিন কোন কোন জিনিস সধবাদের কাউকে দান করা উচিত নয়—
- সিঁদুর: প্রচলিত বিশ্বাস অনুযায়ী, স্বামীর দীর্ঘায়ু, স্বাস্থ্য এবং সুখ-সমৃদ্ধির কামনায় হিন্দু বিবাহিত নারীদের সিঁদুর পরার চল রয়েছে। সিঁদুর কখনও ভাগ করে নেওয়া উচিত নয়। নিজের ব্যবহৃত সিঁদুর অন্য কোনও বিবাহিত নারীকে দিলে, তা দুর্ভাগ্য ডেকে আনতে পারে বলে মনে করা হয়। ফলে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হতে পারে, অশান্তি বাড়তে পারে।
আরও পড়ুন:
- মঙ্গলসূত্র: প্রচলিত বিশ্বাস অনুযায়ী, সধবাদের ক্ষেত্রে পবিত্র অলঙ্কার হল মঙ্গলসূত্র। মনে করা হয়, এটি বিবাহবন্ধনের প্রতীক এবং পজ়িটিভ শক্তি ধারণ করে। তাই নিজের মঙ্গলসূত্র কখনও দান করা উচিত নয়। এর ফলে বৈবাহিক জীবনের বন্ধন শিথিল হওয়ার আশঙ্কা রয়ে যায় বলে আশঙ্কা।
- কপালের টিপ: হিন্দু ধর্মে টিপকে সৌভাগ্য ও শুভ শক্তির প্রতীক হিসাবে গণ্য করা হয়। নিজের পরা টিপ অন্যকে দিলে, তার দ্বারা নেগেটিভ শক্তির প্রভাব বাড়তে পারে বলে মনে করা হয়। দাম্পত্য সম্পর্কে নানা জটিলতা দেখা দিতে পারে। তাই, কপালের টিপ ভাগ করে নেওয়া ঠিক নয়।
- টো রিং: পায়ের আঙুলে পরার আংটিরও বৈবাহিক জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে বিশ্বাস। জ্যোতিষ মতে, এগুলি শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত, যা দাম্পত্যসুখ ও আর্থিক সমৃদ্ধির কারক। এই সামগ্রী অন্য কাউকে দিলে শুক্রের প্রভাব দুর্বল হয়ে যেতে পারে, ফলে আর্থিক সমস্যা, অশান্তি এবং দুর্ভাগ্য দেখা দিতে পারে। পায়ের অন্য একটি গয়না নূপুরের ক্ষেত্রেও এই নিয়ম মেনে চলতে হবে।