Advertisement
E-Paper

সূর্যাস্তের পর কাপড় কাচলে জীবনে পড়তে পারে কালো ছায়া! দিনের কোন সময় কাপড় কাচা অশুভ?

অফিসের কাজ, সংসারের কাজ সামলে হাতে আর কাপড় কাচার সময় থাকে না অনেকের। তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে ফেলে কেউ কেউ রাতেই কাপড় কাচতে স্বচ্ছন্দ বোধ করেন। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী, তা একেবারেই শুভ নয়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৪:৩৬

ছবি: এআই সহায়তায় প্রণীত।

রোজকার ব্যস্ত জীবনে অনেক সময় ২৪ ঘণ্টাও যেন কম হয়ে যায়। দিনের অধিকাংশ সময় পেশাজীবনেই ব্যয় হয়ে যায়। তার উপর থাকে সংসারের দায়দায়িত্ব থেকে শুরু করে ঘরের কাজ, ঘরের বাইরের নানা কাজও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় না থাকায় অনেকে রাতেই কাপড় কাচতে পছন্দ করেন। কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে, রাতে কাপড় কাচা অশুভ বলে মনে করা হয়। তার ফলে বাড়ির পজ়িটিভ শক্তির উপর প্রভাব পড়ে এবং সুখ-সমৃদ্ধিও নষ্ট হতে পারে।

বাস্তুশাস্ত্রে সূর্যাস্তের পরের সময় বিশেষত রাত্রিকে নেতিবাচক শক্তির সময় বলে গণ্য করা হয়। এই সময় পরিবেশে নেতিবাচক শক্তিগুলি বেশি সক্রিয় থাকে। রাতে কাপড় কাচা এবং শুকোনো সেই পোশাকের ক্ষতি করে এবং পোশাক পরিধানকারীকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সূর্যাস্তের পর কাপড় কাচা এবং খোলা জায়গায় কাপড় শুকোতে দেওয়া বাস্তুদোষ সৃষ্টি করে বলে মনে করা হয়। তা বাড়ির সমৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলে আকস্মিক আর্থিক ক্ষতি এবং অশান্তির সৃষ্টি হতে পারে।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, দিনের বেলায় কাপড় কাচাকে বেশি শুভ বলে মনে করা হয়। সকালের পরিবেশ বেশি ইতিবাচক থাকে। সূর্যের আলো কাপড়কে শুদ্ধ ও সতেজ করে, যা পোশাক পরিধানকারীর উপরেও ইতিবাচক প্রভাব ফেলে। অবশ্য রাতে কাপড় না কাচার বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। রাতে আর্দ্রতা বেশি থাকে, যা কাপড়কে পুরোপুরি শুকোতে বাধা দেয়। এতে জীবাণু ও ছত্রাক জন্মানোর সম্ভাবনাও বেড়ে যায়, যা থেকে চর্মরোগ হতে পারে। অন্য দিকে, দিনের বেলায় কাপড় কেচে শুকোতে দিলে কাপড়ে ব্যাকটেরিয়া ও জীবাণুর সংক্রমণও কম হয়।

Advertisement
Washing Tips Vastu Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy