Advertisement
E-Paper

এপ্রিলে টাকা ধার দিলে সমস্যায় পড়তে পারেন কারা? শত্রুর জন্য বিব্রত হতে হবে কোন রাশিকে? খোঁজ দিলেন জ্যোতিষী

শাস্ত্রমতে, ঋণ দান ও গ্রহণেরও সঠিক সময়কাল রয়েছে। যখন-তখন ঋণ দিলে বা নিলে সমস্যায় পড়াই স্বাভাবিক। জানুয়ারি মাসে ঋণ, শত্রু ও প্রতিযোগিতার দিক দিয়ে আপনার ভাগ্যে কী অপেক্ষা করছে দেখে নিন।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৩:৩৩
astro

—প্রতীকী ছবি।

বাঙালি হিন্দুদের কাছে এপ্রিল শুধুমাত্র ইংরেজি বছরের চতুর্থ মাস নয়। এপ্রিলে শুরু হয় বাংলার নতুন বছর। পয়লা বৈশাখের আগে চলে জোর কেনাকাটা। তবে সে সকল শখ পূরণ করতে গিয়ে অনেক মানুষকেই ঋণ নিতে হয়। তার পর সেটি ফেরত দিতে গিয়ে কালঘাম ছুটে যায়। অনেক ক্ষেত্রে আবার দেখা যায়, অপরকে ঋণ দিয়ে সেই টাকা আর ফেরত পাওয়া যাচ্ছে না। আজ না কাল, কাল না পরশু করে ঘুরে যেতে হচ্ছে। শাস্ত্রমতে, ঋণ দান এবং গ্রহণেরও সঠিক সময়কাল রয়েছে। যখন-তখন ঋণ দিলে বা নিলে সমস্যায় পড়াই স্বাভাবিক। এরই সঙ্গে শত্রুদের খারাপ নজর তো আছেই। তাঁদের কারণেও আমাদের নানা রকম সমস্যার মুখে পড়তে হয়। অন্য দিকে, যে কোনও প্রতিযোগিতায় আমরা অত্যন্ত আগ্রহের সঙ্গে যোগ দিয়ে থাকি। কিন্তু ভাগ্য সঙ্গে না থাকলে তাতে জেতা মুশকিল রয়েছে। এপ্রিল মাসে ঋণ, শত্রু ও প্রতিযোগিতার দিক দিয়ে আপনার ভাগ্যে কী অপেক্ষা করছে দেখে নিন।

মেষ রাশি: এপ্রিল মাসে ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে মেষ জাতক-জাতিকাদের ভোগার আশঙ্কা নেই বললেই চলে। প্রতিযোগিতায় যথেষ্ট ভাল ফলপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।

বৃষ রাশি: মাসের প্রথম ভাগে ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে বৃষ জাতক-জাতিকাদের সচেতন থাকতে হবে। বিশেষ করে বিপরীত লিঙ্গের শত্রুর থেকে। মাসের পরবর্তী ভাগে সমস্যা থাকবে না। প্রতিযোগিতার ক্ষেত্রেও মাসের দ্বিতীয় ভাগ শুভ, প্রথম ভাগে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।

Advertisement

মিথুন রাশি: এপ্রিল মাসে ঋণ এবং শত্রু সম্পর্কিত বিষয়ে মিথুন জাতক-জাতিকাদের কোনও সমস্যা না থাকলেও, প্রতিযোগিতায় খুব ভাল ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।

কর্কট রাশি: কর্কট রাশির ব্যক্তিরা এপ্রিল মাসে সাবধানে থাকুন। ঋণ দান বা গ্রহণের দিকে যাবেন না। শত্রু সংক্রান্ত বিষয়েও সতর্ক থাকা জরুরি। প্রতিযোগিতায় শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

সিংহ রাশি: এপ্রিল মাসে সিংহ জাতক-জাতিকাদের ঋণ এবং শত্রু ভোগাবে না। প্রতিযোগিতার ক্ষেত্রে মিশ্র ফলপ্রাপ্তি হবে।

কন্যা রাশি: কন্যা জাতক-জাতিকাদের এপ্রিল মাসে ঋণ এবং শত্রু কোনও ভাবেই বিব্রত করবে না। প্রতিযোগিতায় খুব ভাল ফল প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।

তুলা রাশি: এপ্রিল মাসে তুলা জাতক-জাতিকাদের ঋণ এবং শত্রু নিয়ে সমস্যায় ভুগতে হবে না। প্রতিযোগিতায়ও খুব ভাল ফলপ্রাপ্তি হবে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক জাতক-জাতিকাদের ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে মাসের প্রথম ভাগে সমস্যা থাকলেও, পরবর্তী ভাগে ঋণ এবং শত্রু সংক্রান্ত কোনও সমস্যায় পড়তে হবে না। প্রতিযোগিতার ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগ অধিক শুভ।

ধনু রাশি: ধনু জাতক-জাতিকাদের মাসের শেষ কয়েক দিন একটু সমস্যা থাকলেও, বাকি সময় ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে তেমন সমস্যা নেই। প্রতিযোগিতার ক্ষেত্রে মিশ্র ফলপ্রাপ্তির সম্ভাবনা।

মকর রাশি: মকর জাতক-জাতিকারা ঋণ এবং শত্রু সম্পর্কিত বিষয়ে সচেতন থাকুন। প্রতিযোগিতার বিষয়েও শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা নেই।

কুম্ভ রাশি: ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে কুম্ভ জাতক-জাতিকাদের তেমন সমস্যা নেই। প্রতিযোগিতার ক্ষেত্রে মিশ্র ফলপ্রাপ্তির সম্ভাবনা।

মীন রাশি: মীন রাশির ব্যক্তিদের ঋণ এবং শত্রু বিব্রত করবে না। প্রতিযোগিতায় বেশ ভাল ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

Astrological Prediction Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy