কিছু দিন আগে ভারতে এসেছিলেন তিনি। আইপিএলের একটিও ম্যাচ খেলেননি। আচমকাই দেশে ফিরে গেলেন প্যাট কামিন্স। হায়দরাবাদের ঘোষিত অধিনায়ককে প্রতিযোগিতায় পাওয়া যাবে কি না তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে।
এক ওয়েবসাইটের খবর অনুযায়ী, কামিন্স দেশে ফিরেছেন স্ক্যান করাতে। কেকেআরের বিরুদ্ধে কলকাতায় গত বৃহস্পতিবার শেষ ম্যাচ খেলেছে হায়দরাবাদ। সেখান থেকেই কামিন্স দেশে ফিরে গিয়েছেন বলে জানা গিয়েছে। আগে থেকেই ক্রিকেট অস্ট্রেলিয়া এই স্ক্যানের পরিকল্পনা করে রেখেছিল। সেই অনুযায়ী দেশে ফিরেছেন কামিন্স। বোর্ডের ছাড়পত্র পেলে আগামী ১৭ এপ্রিলের মধ্যে হায়দরাবাদ শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
কিছু দিন আগে একটি পডকাস্টে কামিন্স বলেছিলেন, “পিঠের চোট এখনও সারাচ্ছি। এখন পরিস্থিতি আগের চেয়ে ভাল। নেটে বলও করেছি। আইপিএল শুরু হচ্ছে। প্রথম দিকে হয়তো খেলতে পারব না। তবে খুব তাড়াতাড়ি মাঠে ফেরার চেষ্টা করব। বল করা শুরু করেছি। এখন তিন দিন অন্তর বল করছি। প্রতিযোগিতার মাঝামাঝি যাতে সুস্থ হয়ে উঠতে পারি তার জন্য পরিকল্পনা করেছি। সব ঠিকঠাক থাকলে আইপিএলে দ্বিতীয়ার্ধে এবং ফাইনালেও খেলতে পারব।”
গত জুলাইয়ে চোট পাওয়ার পর নভেম্বরে অ্যাশেজ়ের তৃতীয় টেস্টে খেলেছিলেন কামিন্স। তার পর থেকে মাঠের বাইরে। হায়দরাবাদকে শুরুর কয়েকটি ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন ঈশান কিশন। অনুজ সতীর্থের ভূয়সী প্রশংসা করেছিলেন কামিন্স।
আরও পড়ুন:
পডকাস্টে অসি অধিনায়ক বলেছিলেন, “গত বছর রাজ্য দলের হয়ে ভাল নেতৃত্ব দিয়েছিল ঈশান। ওদের উপর ভরসা তো করতেই হবে। স্থানীয় কয়েকজন অভিজ্ঞ বোলার রয়েছে আমাদের দলে। কিছু নতুন ক্রিকেটারও এসেছে যাদের আমি ভাল চিনি না। মরসুমের প্রথম দিকে এমন হতেই পারে। স্থানীয় ছেলেদের উপর ভরসা রাখছি যারা নতুনদের সঙ্গে ওদের ভাষায় কথা বলে। বেশির ভাগই খুব ভাল ইংরেজি বলতে পারে। কয়েক জন পারে না। স্থানীয় ভাষা রয়েছে। আমার মতো আন্তর্জাতিক অধিনায়কের পক্ষে মানিয়ে নেওয়া একটু কঠিন। তবে চেষ্টা করছি সকলের সঙ্গে দ্রুত আলাপ করার।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
২৩:৪৭
এক পায়েই ভাই হার্দিকের দলকে হারালেন ক্রুণাল! কোহলির ‘গোল্ডেন ডাক’, তবু মুম্বইকে রুদ্ধশ্বাস শেষ ওভারে হারাল বেঙ্গালুরু -
১৫:১১
তামিলনাড়ুর রাজনৈতিক উত্তেজনা নিয়ে উদ্বেগ, লখনউ ম্যাচের আগে সমর্থকদের বার্তা চেন্নাইয়ের, জানিয়ে দেওয়া হল কী কী আনা যাবে না -
টানা চার জয় গুজরাতের, রাজস্থানের জোড়া হার! বৈভবদের হারিয়ে পাঁচ থেকে এক লাফে দুইয়ে শুভমনেরা
-
জয়পুরে স্টেডিয়ামের ফ্লাড লাইটের প্রশংসা করলেও খুশি নন সাঙ্গাকারা! ক্যাচ পড়ার জন্য আলোর নতুন ব্যবস্থাকে দুষলেন রাজস্থান কোচ
-
বৈভব নাকি এক বছরের চমক! শুনেই নড়েচড়ে বসে রাজস্থান, সূর্যবংশীকে পরিণত করার চ্যালেঞ্জ নেন দলেরই এক জন