Advertisement
E-Paper

কেতু কি সত্যিই অশুভ গ্রহ? গাণিতিক এই বিন্দুর শুভ ফলে জীবনে কী পরিবর্তন আসে? অশুভ কেতুকে বশে আনার উপায় কী?

জ্যোতিষশাস্ত্রে গ্রহের মর্যাদা দেওয়ার কারণ কেতুর বা নির্দিষ্ট গাণিতিক বিন্দুর তীব্র প্রভাব। দক্ষিণ বিন্দু বা কেতুর সঙ্গে বা খুব কাছাকাছি নির্দিষ্ট কৌণিক দূরত্বে কোনও গ্রহ অবস্থান করলে তার পূর্ণ ফল দানের ক্ষমতা হ্রাস পায় বা ফলের তীব্রতার পরিবর্তন হয়।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ০৮:০২
ketu

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

রাহু-কেতু সাধারণ মানুষের কাছে ভয়ঙ্কর গ্রহ। এই দুই গ্রহের নাম আতঙ্ক সৃষ্টি করে। কেতু গাণিতিক বিন্দু (নোড)। জ্যোতিষশাস্ত্রে কেতুকে গ্রহের মর্যাদা দিলেও কেতুর অন্যান্য গ্রহের ন্যায় শারীরিক কোনও অস্তিত্ব নেই। জ্যোতিষশাস্ত্রে গ্রহের মর্যাদা দেওয়ার কারণ কেতুর বা নির্দিষ্ট গাণিতিক বিন্দুর তীব্র প্রভাব। দক্ষিণ বিন্দু বা কেতুর সঙ্গে বা খুব কাছাকাছি নির্দিষ্ট কৌণিক দূরত্বে কোনও গ্রহ অবস্থান করলে তার পূর্ণ ফল দানের ক্ষমতা হ্রাস পায় বা ফলের তীব্রতার পরিবর্তন হয়। জ্যোতিষশাস্ত্র মতে, মঙ্গলের সঙ্গে কেতুর নানা মিল রয়েছে। কেতুকে মঙ্গলের সঙ্গে তুলনা করার অর্থ জ্যোতিষশাস্ত্রে কেতুর গুরুত্ব বৃদ্ধি করা। কেতুকে রাহুর ন্যায় অশুভ গ্রহের স্থান দেওয়া হলেও কেতু যে কেবল অশুভ ফল দান করে তা সঠিক নয়। রাহু পার্থিব এবং কেতু আধ্যাত্মিক ফলদাতা গ্রহ। জন্মের সময় কেতুর অবস্থান, অর্থাৎ জন্মছকে কেতুর অবস্থান অনুযায়ী শুভ বা অশুভ ফল দান করে। কেতু সর্বদা চূড়ান্ত ফল দান করে। অশুভ বা শুভ সমস্ত ক্ষেত্রেই চূড়ান্ত ফল দান করে কেতু। কেতুকে সাধারণ ভাবে অশুভ গ্রহ বলা হলেও, কেতু মোটেই অশুভ গ্রহ না। কেতু পার্থিব প্রাপ্তি বা ভোগবিলাসের ক্ষেত্রে অশুভ গ্রহ হলেও, আধ্যাত্মিকতার ক্ষেত্রে খুবই শুভ গ্রহ। আধ্যাত্মিক গ্রহ কখনও অশুভ হতে পারে না।

  • কেতুর বিশেষত্ব নিজেকে লুকিয়ে রাখার প্রবণতা। পার্থিব ফল ভোগ করার মানসিকতা কম। কেতু কখনও সূর্য, কখনও মঙ্গল, কখনও বৃহস্পতির ন্যায় ফল দান করতে সক্ষম। তা অবশ্য নির্ভর করে কেতুর অবস্থানের উপর।
  • জন্মপত্রিকায় কেতু শুভ ঘরে অবস্থান করলে বা সঞ্চারকালে শুভ ঘরে অবস্থান করলে প্রচুর শুভ ফল দান করে।
  • কেতুর শুভ অবস্থানে সম্মান, রাজপূজ্য, সুখ, অর্থ এবং পুণ্য সঞ্চয় প্রাপ্ত হয়। যে কোনও গবেষণায় সফলতা পেতে শুভ কেতু প্রয়োজন।
  • কেতুর অশুভ অবস্থানে অনিষ্ট, দেহপীড়া, জটিল রোগ, গুপ্তরোগ, চর্মরোগ, রাজদণ্ড, হত্যাকাণ্ড, সম্পদহানি ইত্যাদি ঘটে।
  • কেতুর প্রতিকারে সর্বাধিক ব্যবহৃত রত্ন ক্যাটস আই। আপেক্ষিক গুরুত্ব ৩.৫–৩.৮। কঠিনতা ৮.৫।
  • কেতু গুপ্ত রোগের কারণ, এমনকি রোগ নির্ধারণে সমস্যা দান করে বলে মনে করা হয়। এমন ক্ষেত্রে ক্যাটসআই ধারণ খুবই ফলদায়ী।
  • জন্মপত্রিকায় কেতু তৃতীয়, চতুর্থ, নবম, দশম এবং একাদশ ঘরের সঙ্গে সম্পর্ক করলে ক্যাটসআই ধারণে সুফল মেলে।
  • বুধবার, শনিবার, অশ্বিনী, মঘা অথবা মুলা নক্ষত্রের সকালে শোধন করে ক্যাটসআই ধারণ করা উচিত।
Ketu Astrology Astro Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy