এত দিন আইপিএলের প্লে-অফের লড়াই থেকে কোনও দল বাদ পড়েনি। কিন্তু রবিবার একই দিনে দুই দল বাদ পড়ে গেল। খাতা-কলমে আর কোনও ভাবেই তাদের প্লে-অফে ওঠার সম্ভাবনা নেই। অর্থাৎ, এ বার প্লে-অফের লড়াইয়ে থাকল আটটি দল।
রবিবার চেন্নাই সুপার কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম মুম্বই ইন্ডিয়ান্সের খেলা ছিল। দুপুরের ম্যাচে লখনউকে হারায় চেন্নাই। সন্ধ্যার ম্যাচে বেঙ্গালুরুর কাছে হারে মুম্বই।
আরও পড়ুন:
এই দুই খেলার পর প্লে-অফের লড়াই থেকে বাদ পড়েছে লখনউ ও মুম্বই। প্রথম দল হিসাবে বাদ পড়ে লখনউ। আরও এক বার ব্যর্থ তারা। ২৭ কোটি টাকার ঋষভ পন্থ আরও এক বার হতাশ করলেন। দ্বিতীয় দল হিসাবে বাদ পড়ল পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই। ২০২১ সালের পর থেকে ব্যর্থতা তাদের সঙ্গী। অধিনায়ক হার্দিক পাণ্ড্য আরও এক বার হতাশ করলেন।
রবিবারের দুই ম্যাচের পর মুম্বই ও লখনউ দু’দলেরই পয়েন্ট ১১ ম্যাচে ৬। তারা সর্বাধিক ১২ পয়েন্টে পৌঁছোতে পারবে। কিন্তু ইতিমধ্যেই আইপিএলের পয়েন্ট তালিকায় থাকা চতুর্থ দল পঞ্জাব কিংসের পয়েন্ট ১৩। অর্থাৎ, কোনও ভাবেই চার দলের মধ্যে শেষ করার সম্ভাবনা নেই মুম্বই ও লখনউয়ের। প্রথম দুই দল হিসাবে বাদ পড়ল তারা।