Advertisement
E-Paper

বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা ব্রাজ়িলের, প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে চোখের জলে মাঠ ছাড়লেন ফুটবলার

ফুটবল বিশ্বকাপ শুরুর আগে ধাক্কা খেল ব্রাজ়িল। প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে চোট পেলেন ফুটবলার। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হল তাঁকে। ব্রাজ়িলের প্রথম ম্যাচে তিনি অনিশ্চিত বলেও জানা গিয়েছে। চিন্তিত কোচ কার্লো আনচেলোত্তিও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ২১:২৩
football

ব্রাজ়িলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মিশরের সালাহ। ছবি: রয়টার্স।

ফুটবল বিশ্বকাপ শুরুর আগে ধাক্কা খেল ব্রাজ়িল। প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে চোট পেলেন ফুটবলার। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হল তাঁকে। ব্রাজ়িলের প্রথম ম্যাচে তিনি অনিশ্চিত বলেও জানা গিয়েছে। চিন্তিত কোচ কার্লো আনচেলোত্তিও।

শনিবার ক্লিভল্যান্ডে মিশরের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলে ব্রাজ়িল। ব্রুনো গিমারায়েস এবং এনদ্রিকের গোলে জিতেছে তারা। মিশরের একমাত্র গোল মোস্তাফা জ়িকোর। তবে ম্যাচের ১৫ মিনিটেই ধাক্কা খায় ব্রাজ়িল। চোট পান রাইট-ব্যাক ওয়েসলি। রোমার ফুটবলার ব্রাজ়িলের প্রথম পছন্দের রাইট-ব্যাক। বিশ্বকাপেও প্রথম একাদশে থাকা নিশ্চিত। তবে চোটের কারণে কী হবে এখনই বলা যাচ্ছে না।

চোখের জলে মাঠ ছাড়েন ওয়েলসি। মাঠের ধারে গিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকেন কিছু ক্ষণ। ম্যাচের পর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে দেখা গিয়েছে। ম্যাচের পর আনচেলোত্তি জানান, ওয়েসলির পেশিতে সমস্যা হয়েছে। তাঁর পরীক্ষা করা হবে।

আনচেলোত্তির কথায়, “ওর কয়েকটা পরীক্ষা হবে। পেশিতে সমস্যা রয়েছে। রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার মনে হয় সুস্থ হয়ে ওঠার জন্য ওর হাতে সময় রয়েছে। বিশ্বকাপে আমাদের সঙ্গেই থাকবে। না হলে অন্য ফুটবলারকে বেছে নিতে হবে। সেই সময় রয়েছে। কিন্তু ওয়েসলির চোটে আমি চিন্তিত। ও গুরুত্বপূর্ণ ফুটবলার। আশা করি দ্রুত সুস্থ হবে।”

ব্রাজ়িলের এক সাংবাদিক জানিয়েছেন, ওয়েসলি যে চোট পেয়ে তাতে ব্রাজ়িলের প্রথম ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কম। কবে ফিরবেন এখনই বলা যাচ্ছে না।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
সর্বশেষ
৬ ঘণ্টা আগে
Brazil Football Carlo Ancelotti Egypt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy