Advertisement
E-Paper

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভার তামিমেরই হাতে, কনিষ্ঠতম সভাপতি হিসাবে নির্বাচিত হলেন প্রাক্তন অধিনায়ক

এত দিন ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে কাজ চালাচ্ছিলেন। এ বার পাকাপাকি ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হলেন তামিম ইকবাল। রবিবার পরিচালনা পর্ষদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ২০:৩৫
cricket

তামিম ইকবাল। — ফাইল চিত্র।

এত দিন ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে কাজ চালাচ্ছিলেন। এ বার পাকাপাকি ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হলেন তামিম ইকবাল। রবিবার পরিচালনা পর্ষদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বিনা লড়াইয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তামিম। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

তামিমের পাশাপাশি সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। আরও একজন সহ-সভাপতি নির্বাচিত হওয়ার কথা থাকলেও তাঁর নাম এ দিন ঘোষণা করা হয়নি। এ বছরের এপ্রিলে বিসিবি-র পুরনো কমিটি ভেঙে দিয়েছিল বাংলাদেশ সরকার। তখন থেকে সভাপতির দায়িত্ব সামলাচ্ছিলেন তামিমই। ভোটে লড়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। এ বার বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ নির্ভর করছে তাঁর উপরেই। সবচেয়ে কম বয়সে বোর্ডের সভাপতি হলেন তিনি।

সভাপতি হয়ে তামিম বলেছেন, “অনেক বিষয় আলোচনা করার রয়েছে। সাংবিধানিক সংশোধনের বিষয়ে পরবর্তী বার্ষিক সাধারণ সভায় সকলকে নিয়ে আলোচনা করতে হবে। এটা ১২-১৩ জনের বোর্ড নয় যে একজনই সিদ্ধান্ত নেবে। আমাদের কাজ করতে হবে ১৯৭২ জন কাউন্সিলর নিয়ে। সকলকে রাজি হতে হবে। বাংলাদেশ ক্রিকেটের ভালর জন্য যদি সংবিধান সংশোধন দরকার হয়, তা হলে নিশ্চয়ই আমরা তা ভেবে দেখব।”

দেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি এক দিনের ম্যাচ এবং ৭৮টি টি-টোয়েন্টি খেলেছিলেন তামিম। সব মিলিয়ে তাঁর ১৫ হাজারের কাছাকাছি রান রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে শতরান রয়েছে ২৫টি। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ার পর বোর্ডের বিশ্বাসযোগ্যতা ফেরানোর লক্ষ্যে কিছু পদক্ষেপ নিয়েছিলেন তিনি। ফলে তাঁকেই সভাপতি হিসাবে চাইছিলেন ক্রিকেটার থেকে কর্তাদের বেশির ভাগ অংশ।

Tamim Iqbal Bangladesh Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy