আধুনিক ফুটবলের অন্যতম সেরা প্রতিভা হিসাবে উল্লেখ করলেন লেমিনে ইয়ামালকে। কিন্তু লিয়োনেল মেসির সঙ্গে তাঁর তুলনায় রাজি হলেন না স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে। তাঁর দাবি, মেসির সঙ্গে কারও তুলনা হতে পারে না। তিনি অনন্য। কেন ইয়ামাল বাকিদের চেয়ে আলাদা সেটাও উল্লেখ করেছেন ফুয়েন্তে।
দু’দশক আগে ছোট ইয়ামালকে কোলে নিয়ে ফটোশ্যুটে দেখা গিয়েছিল মেসিকে। তবে ফুটবল মাঠে এখনও মুখোমুখি সাক্ষাৎ হয়নি। যদিও বার্সেলোনায় খেলা ইয়ামালের সঙ্গে মেসির তুলনা হয় প্রতিনিয়ত।
ফুয়েন্তের মতে, ইয়ামাল প্রতিভাবান। কিন্তু মেসির সঙ্গে তুলনা করে তাঁর কাঁধে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া উচিত নয়। ফুয়েন্তে বলেছেন, “মেসি শব্দটার ভার অনেক বেশি। মেসিই ফুটবল, ছিল, আছে এবং থাকবে। ফুটবলারেরা হল এমন ব্যক্তি যাদের প্রচুর দক্ষতা এবং বুদ্ধি রয়েছে। ওরা প্রতিভাবান। কিন্তু কেউ কেউ ভগবানের জাদুকাঠির ছোঁয়াও পেয়ে থাকে। যেমন লেমিনে, মেসি।”
এখনকার ফুটবলে অনেক তরুণ খেললেও ইয়ামালকে বাকিদের চেয়ে আলাদা বলে উল্লেখ করেছেন ফুয়েন্তে। তাঁর মতে, কিশোর বয়সে খ্যাতিমান হওয়া সত্ত্বেও প্রত্যাশার চাপ কাঁধে নিয়ে খেলতে সমস্যা হয় না ইয়ামালের।
আরও পড়ুন:
ফুয়েন্তে বলেছেন, “লেমিনে এটার জন্যই জন্মেছে। ও সাহসী ছেলে। আমি বা আপনি চাপে নুয়ে পড়তে পারি। কিন্তু এই ছেলেগুলো আলাদা। ইউরো কাপে খেলার সময় লেমিনের বয়স ছিল ১৬। এখন ১৮। সংবাদমাধ্যমের অসহ্য চাপ সত্ত্বেও খুব কম ভুল করে ও।”
তরুণ ফুটবলারেরা ভুল করলে কম সমালোচনা করা উচিত বলে মনে করেন ফুয়েন্তে। তাঁর কথায়, “একটা মিনিট, একটা ভুল, ব্যস তখনই সেই ফুটবলারকে নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে যায়। ওরা ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন পরিশ্রম করে। ফিজিয়ো, পুষ্টিবিদ, মনোবিদের সঙ্গে কাটায়। সেটার মূল্য দেওয়া উচিত।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
-
১৪:১৬
প্রস্তুতি ম্যাচে খেললেন না মেসি! লিয়োকে ছাড়াই মোহনবাগানের প্রাক্তন কোচের দলকে হারালেন স্কালোনির ছেলেরা -
১৩:০৪
বিশ্বকাপের আগেই উত্তপ্ত ফুটবল! পর্তুগাল-চিলির ফুটবলারদের হাতাহাতি, জোড়া লাল কার্ড, গোল পেলেন না রোনাল্ডো -
১০:৩৩
সেই আমেরিকাতেই বিশ্বজয়ের লক্ষ্যে নামছে ব্রাজ়িল! বেবেতো, রোমারিয়োদের সোনালি সময় ফেরাবেন নেমার, ভিনিসিয়াসেরা? -
দ্য লাস্ট ডান্স! শেষ বিশ্বকাপ মেসি-রোনাল্ডোর, লিয়োর লক্ষ্য জোড়া ট্রফি, ‘গোট’-বিতর্ক থামাতে নামবেন সিআর৭
-
জল্পনার অবসান, বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানের ফুটবল দলকে ভিসা আমেরিকার, অংশগ্রহণ নিয়ে কাটল অনিশ্চয়তা