Advertisement
E-Paper

‘আমি তখন ফকির, কানাকড়ি নেই’, তবুও সুস্মিতা ‘যত্ন’ করে প্রেম করেছেন! ললিতের পরে বিক্রম

প্রেমিকা যখন বিশ্বসুন্দরী তখন প্রেম নিয়ে আলোচনা তো হবেই। বিক্রম-সুস্মিতার প্রণয়পর্ব তখন আরবসাগরের নতুন ঢেউ! তার পর কী হল?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১৯:১৮
সুস্মিতা সেন প্রসঙ্গে বিক্রম ভট্ট।

সুস্মিতা সেন প্রসঙ্গে বিক্রম ভট্ট। ছবি: সংগৃহীত।

বিক্রম ভট্টের তখন ধুলোমুঠি সোনা। একদিকে আমির খান-রানি মুখোপাধ্যায়কে ‘গুলাম’ ছবিতে পরিচালনা করছেন। অন্য দিকে, সুস্মিতা সেনের সঙ্গে চুটিয়ে প্রেম! বিক্রম-সুস্মিতা তখন একে অপরকে চোখে হারাতেন। সেই প্রেমও একটা সময়ের পর ‘অতীত’।

অতি সম্প্রতি এক সাক্ষাৎকারে বিক্রম জানিয়েছেন, সেই সময় তিনি ‘ফকির’। খ্যাতির মধ্যগগনে। একের পর এক হিট ছবি পরিচালনা করছেন। তাঁর বাহুলগ্না ‘প্রাক্তন’ বিশ্বসুন্দরী। কিন্তু পকেট ফাঁকা গড়ের মাঠ!

সেই জন্যই কি প্রেম টেকেনি? বিক্রমকে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। সুস্মিতা প্রসঙ্গে ললিত মোদীর মতোই আপ্লুত বিক্রমও। তাঁর দাবি, ‘দস্তক’ ছবি দিয়ে তাঁদের প্রেম শুরু। যত দিন সম্পর্কে ছিলেন, তত দিন সুস্মিতা তাঁর সঙ্গে ‘যত্ন’ করে প্রেম করেছেন! তাঁর সৌজন্য, আচরণ সম্পর্কে পরিচালক অভিনেত্রীর একদা ললিত ‘সখা’র মতোই অকপট।

সুস্মিতার ভদ্রতা, সৌজন্যবোধ এবং ইতিবাচক মানসিকতা বলিউড জানে। বিক্রমের দাবি, কোনও প্রেমিকার সঙ্গে তাঁর তিক্ততা বা বিরোধ নেই। প্রত্যেকেই তাঁর জীবনে কোনও না কোনও ভাবে ‘শুভ’। সুস্মিতার পর বিক্রমের জীবনে এসেছিলেন অভিনেত্রী অমীষা পটেল। ২০০০ থেকে ২০০৭ পর্যন্ত সম্পর্কে ছিলেন তাঁরা। অন্য দিকে, সুস্মিতাও ললিত মোদী পেরিয়ে আপাতত থিতু বছর বত্রিশের মডেল রোহমন শলে।

Sushmita Sen Vikram Bhatt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy