Advertisement
E-Paper

শুধু জীবনদানই নয়, সৌভাগ্যদানেও বিশেষ ভূমিকা আছে পানীয় জলের, সহজ তিন ধাপে মিলবে ‘তিন বর’

প্রচলিত বিশ্বাস, জলের রয়েছে নিরাময়ের বিশেষ ক্ষমতা। নেতিবাচক শক্তিকে গ্রাস করে নিতে পারে জল। শুধু তা-ই নয়, জীবনে শুভ পরিবর্তন আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটি।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৫:৩২

—প্রতীকী ছবি।

বৈশাখ পড়তেই শুরু হয়ে গেছে প্রবল দাবদাহ। স্বাস্থ্য ভাল রাখতে এ সময় বেশি করে জল খাওয়ার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। এর ফলে শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে, পুষ্টির উপাদানগুলি কোষে পৌঁছে যায়। এই কারণেই বলা হয়, জলের অপর নাম জীবন। তবে শুধু স্বাস্থ্যের জন্যই নয়, ভাগ্যের শুভ পরিবর্তনের ক্ষেত্রেও বিশেষ উপকারী বস্তু জল। টানা ২১ দিন যদি তিন ধাপে খুব সহজ একটি উপায় পালন করা যায়, তবে সব আকাঙ্ক্ষা পূরণ হবে বলে জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রবিদেরা। জেনে নিন কী ভাবে?

  • প্রথম ধাপ: রাতে শোয়ার আগে এই টোটকাটি পালন করার পরামর্শ রয়েছে জ্যোতিষশাস্ত্রে। মাটির গ্লাস ব্যবহার করাই সবচেয়ে ভাল, না থাকলে অন্য যে কোনও গ্লাস বা বোতল ভাল করে ধুয়ে নিন, কোথাও যেন এক বিন্দু ময়লা না থাকে, সে দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। এর পর গ্লাস বা বোতলটিতে ভর্তি করে জল নিন। এ বার জলভর্তি গ্লাসটির একেবারে এমন ভাবে মুখের কাছে নিয়ে যান, যেন আপনার বলা কথায় গ্লাস বা বোতলের জলে কম্পন সৃষ্টি হয়। নিজের তিনটি ইচ্ছা জলকে জানান। কল্পনা করুন সেই শুভ পরিবর্তনগুলি আপনার জীবনে ইতিমধ্যেই ঘটে গেছে। তিন বার এগুলি বলতে হবে। আপনার শুভ শক্তি ওই জলে সঞ্চারিত হবে।
  • দ্বিতীয় ধাপ: এ বার চোখ বুজে কল্পনা করুন যে একটি সোনালি আলোর রেখা জলে প্রবেশ করছে এবং আপনার কল্পিত শুভ ইচ্ছাগুলি বাস্তবায়িত হয়েছে। এর পর সেই জলের অর্ধেক খুব ধীরে ধীরে পান করে নিন। পান করার পরে বাকি জলটি ঢাকা দিয়ে রাখুন।
Advertisement
  • তৃতীয় ধাপ: পরদিন সকালে ঘুম ভাঙার ১০ মিনিটের মধ্যে আগের রাত্রে রেখে দেওয়া জলটি পান করুন। জল পান করার সময় শুভ পরিবর্তনগুলি কল্পনা করতে ভুলবেন না। ঘুম ভাঙার অব্যবহিত পরেই এই কাজটি করতে হবে। কেননা, সেই সময়েই আমাদের অবচেতন মন খুব বেশি সজাগ থাকে। এর ফলে আমাদের স্বপ্নগুলি সত্যি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় বলে জানাচ্ছেন শাস্ত্রবিদেরা।
Astrology Astrological Tips water
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy