Advertisement
E-Paper

জায়গার অভাবে বারান্দায় মন্দির স্থাপন করেছেন? বাস্তু না মেনে অজান্তেই সংসারে বিপদ ডেকে আনছেন না তো?

স্থানাভাবের দরুণ অনেকে বাড়ির বারান্দায় মন্দির গড়ে পুজো করেন। কিন্তু বাস্তু অনুসারে, নির্দিষ্ট দিকে মন্দির স্থাপন করতে হয়। পুজোর সময় আপনার মুখও নির্দিষ্ট দিকে রাখা প্রয়োজন। না হলে হিতে বিপরীত হতে পারে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১২:২৩

ছবি: (এআই সহায়তায় প্রণীত)

অন্দরমহলে জায়গার অভাব থাকার কারণে অনেকেই বারান্দায় মন্দির স্থাপন করেন। কিন্তু নিয়মিত সেই মন্দিরে পুজো করলেও ইতিবাচক ফল থেকে বঞ্চিত হতে পারেন। তার পরিবর্তে সংসারে নেমে আসতে পারে অশান্তির ছায়া। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বারান্দায় মন্দির স্থাপন করার বিশেষ কিছু নিয়ম মেনে চললেই বাড়িতে শান্তি-সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়।

বাস্তুশাস্ত্র অনুসারে, বারান্দায় মন্দির বা ঠাকুরঘর তৈরির জন্য সবচেয়ে শুভ এবং উপযুক্ত স্থান হল ঈশান কোণ অর্থাৎ উত্তর-পূর্ব দিক। হিন্দুশাস্ত্র মতে, এই দিকটিকে দেব-দেবীর বাসস্থান হিসাবে গণ্য করা হয়। তাই এই দিকে মন্দির স্থাপন করলে বাড়িতে ইতিবাচক শক্তি বজায় থাকে।

যদি কোনও কারণে উত্তর-পূর্ব দিকে মন্দির স্থাপন করা সম্ভব না হয়, তা হলে উত্তর অথবা পূর্ব দিক বেছে নেওয়া যেতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিকে মন্দির স্থাপন করা একেবারেই উচিত নয়। পুজো করার সময় খেয়াল রাখতে হবে, আপনার মুখ যেন পূর্ব অথবা উত্তর দিকে থাকে। ঈশ্বরের মূর্তি বা ছবি এমন ভাবে রাখুন যেন দেবতারা পশ্চিম দিকে মুখ করে থাকেন। সে ক্ষেত্রে, প্রার্থনার সময় আপনার মুখ পূর্ব দিকে রাখতে হবে।

Advertisement

মন্দিরটি সরাসরি মেঝের উপর না রেখে কাঠ অথবা মার্বেলের স্ট্যান্ডের উপর রাখা ভাল। মূর্তির উচ্চতা এমন হওয়া উচিত যেন আপনি মাথা নিচু করে প্রণাম করতে পারেন। মন্দিরের ছাদ বা গম্বুজ যদি ত্রিভুজাকার বা পিরামিড আকৃতির হয়, তবে সেটি শুভ শক্তিকে ধরে রাখতে সাহায্য করে।

বারান্দা সবসময় পরিষ্কার রাখা প্রয়োজন। মন্দিরের আশপাশে জুতো-চটি রাখা একেবারেই উচিত নয়। এটি অশুচি বলে বিবেচিত হয়। মন্দিরের কাছে তুলসীগাছ রাখা বা সতেজ ফুল অর্পণ করা শুভ লক্ষণ হিসাবে ধরা হয়। তা পরিবেশকে আরও শান্তিময় এবং পবিত্র করে তুলতে সাহায্য করে।

ঠাকুরঘর যেন কোনও ভাবেই শৌচালয়ের দেওয়াল ঘেঁষে অথবা শৌচালয়ের ঠিক উপরে বা নীচে অবস্থান না করে। শোয়ার ঘরে মন্দির স্থাপন না করাই ভাল। তবে স্থানাভাবের দরুণ বেডরুমে মন্দির স্থাপন করলে তার সামনে একটি পর্দা ব্যবহার করা উচিত। মন্দিরের ভিতর কোনও অপ্রয়োজনীয় জিনিস বা ভাঙা মূর্তি রাখবেন না।

Vastu Tips temple
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy