Advertisement
E-Paper

আয়নার সামনে দাঁড়িয়েই করে ফেলেন এই মস্ত ভুল! নিজের অজান্তে জীবনে ডেকে আনছেন অমঙ্গলের ছায়া, কী বলছে জ্যোতিষ?

বাস্তশাস্ত্র মতে, রোজ সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে দেখা একেবারেই শুভ নয়। এর ফলে জীবনে নেতিবাচক শক্তির প্রভাব পড়তে পারে বলে বিশ্বাস করা হয়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১১:৪৬

ছবি: (এআই সহায়তায় প্রণীত)

আমাদের অনেকেরই ঘুম থেকে উঠে আয়না দেখার অভ্যাস রয়েছে। কেউ সকালে ঘুম থেকে উঠে নিজেকে দেখতে পছন্দ করেন। আবার কারও শোয়ার ঘরের বিছানা আয়নার দিকে এমন ভাবে মুখ করা থাকে যে, অনিচ্ছাসত্ত্বেও সে দিকে নজর চলে যায়। কিন্তু সকালের এই অভ্যাসেই লুকিয়ে রয়েছে অমঙ্গলের ছায়া। বাস্তশাস্ত্র মতে, রোজ সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে দেখা একেবারেই শুভ নয়। এর ফলে জীবনে নেতিবাচক শক্তির প্রভাব পড়তে পারে বলে বিশ্বাস করা হয়।

বাস্তু বিশেষজ্ঞদের মতে, আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের শরীর থেকে কিছু নেতিবাচক শক্তি নির্গত হয়। সকালে চোখ খুলে আয়না দেখলে সেই নেতিবাচক শক্তি পুনরায় আয়নার মাধ্যমে আমাদের উপর প্রতিফলিত হয়।

ঘুম থেকে ওঠার পর মন ও মস্তিষ্ক শান্ত থাকে। হঠাৎ আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখলে একাগ্রতা নষ্ট হতে পারে এবং মনের উপর চাপ সৃষ্টি হতে পারে। ঘুম থেকে ওঠার পর মুখমণ্ডল কিছুটা ফোলা বা অগোছালো থাকতে পারে। আয়নায় এই পরিশ্রান্ত চেহারা দেখলে নিজের সম্পর্কে একটি নেতিবাচক ধারণা বা আলস্য তৈরি হতে পারে। তার ফলে পুরো দিনটি ভারাক্রান্ত অথবা খিটখিটে মেজাজে কাটতে পারে। সকালে ঘুম থেকে উঠে আয়না দেখার পরিবর্তে কী কী করতে পারেন তা নীচে আলোচনা করা হল—

  • আয়না সব সময় শোয়ার ঘরের এমন জায়গায় রাখা উচিত যেন বিছানায় শোয়া অবস্থায় নিজের প্রতিফলন না দেখা যায়।
  • যদি আয়না সরাতে অসুবিধা হয়, তবে রাতে ঘুমানোর সময় আয়নাটি কোনও পর্দা বা কাপড় দিয়ে ঢেকে রাখা ভাল। এটি নেতিবাচক শক্তি শোষণ করা থেকে রক্ষা করে।
  • ঘরের এমন কোনও জায়গায় ঈশ্বর, উদীয়মান সূর্য বা পাখির ছবি রাখুন, যেন সকালে ঘুম থেকে উঠে চোখ খুললেই প্রথমে সেই ছবি দেখতে পান।
  • বিছানা থেকে ওঠার আগে নিজের তালুর দিকে তাকান এবং তালু আপনার মুখ ঘষুন। এর ফলে ইতিবাচক শক্তি আপনার শরীরে প্রবাহিত হতে পারে।
  • স্নান সেরে নেওয়ার পর অথবা ঠান্ডা জল দিয়ে চোখমুখ ধুয়ে নেওয়ার পর আয়নায় নিজেকে দেখা নিরাপদ বলে মনে করা হয়।বাস্তুমতে, জল দিয়ে শুদ্ধ হওয়ার পর শরীর পরিষ্কার হয়ে যায়। তার পর আয়না দেখলে আর নেতিবাচক প্রভাব পড়ে না।
Vastu Tips mirror position according to vastu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy