Advertisement
E-Paper

মার্চের শেষ সপ্তাহ লটারি কাটার জন্য শুভ নয় ছয় রাশির! বাকিরা কি লটারি কেটে ভাগ্য বদলাতে পারবেন?

প্রাপ্তির আশা না থাকলে লটারি কাটা উচিত নয়। এতে লাভ তো হয়ই না, বরং হাতে থাকা টাকাও জলাঞ্জলি যায়। তাই লটারি কাটার আগে প্রাপ্তিযোগ আছে কি না সেটা যাচাই করে নেওয়া জরুরি।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ০৭:৫৫
lottery

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

লটারির টিকিট কেটে ভাগ্য বদলানোর স্বপ্ন অনেকেই দেখেন। কিন্তু সেই স্বপ্ন সকলের পূরণ হয় না। বাদ সাধে কপালে না থাকা প্রাপ্তিযোগ। প্রাপ্তির আশা না থাকলে লটারি কাটা উচিত নয়। এতে লাভ তো হয়ই না, বরং হাতে থাকা টাকাও জলাঞ্জলি যায়। তাই লটারি কাটার আগে প্রাপ্তিযোগ আছে কি না সেটা যাচাই করে নেওয়া জরুরি। সেই বিষয়ে আমাদের সাহায্য করতে পারে জ্যোতিষশাস্ত্র। মার্চ মাসের শেষ সপ্তাহ, অর্থাৎ ২২ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত কোন কোন রাশির লটারিপ্রাপ্তির যোগ রয়েছে দেখে নিন।

মেষ- মেষ রাশির জাতকেরা মন চাইলে সপ্তাহের শেষে লটারি কাটতে পারেন। ভেবেচিন্তে এগোনোই উচিত হবে। বাকি সময় লটারি কাটা ঠিক হবে না।

বৃষ– লটারিতে বৃষ রাশির জাতক-জাতিকারা মনের মতো ফল পেতে পারেন। সপ্তাহের মধ্য ভাগের পরে প্রাপ্তিযোগ আরও মজবুত হবে।

মিথুন– মার্চের শেষ সপ্তাহে মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য অর্থপ্রাপ্তির থেকে খরচ বেশি। তাই যে কোনও সিদ্ধান্ত খুব বুঝে নিতে হবে। হঠকারিতায় কোনও কাজ করে বসা উচিত হবে না।

কর্কট– কর্কট রাশির ব্যক্তিদের জন্য আয়-ব্যয় সমান দেখা যাচ্ছে। এই কথাটা মাথায় রেখে লটারির দিকে এগোন।

সিংহ– মার্চের শেষ সপ্তাহে সিংহ রাশির জাতক-জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে। মন চাইলে কম অঙ্কের লটারি কাটতে পারেন।

কন্যা- কন্যা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা লটারির দিকে খুব একটা ভাল নয়। লটারি থেকে দূরে থাকাই বুদ্ধির কাজ হবে।

তুলা– সপ্তাহের মধ্য ভাগটা তুলা রাশির ব্যক্তিদের জন্য বেশ ভাল রয়েছে। তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।

বৃশ্চিক– মার্চের শেষ সপ্তাহে বৃশ্চিক রাশির অর্থভাগ্য খুব একটা খারাপ নয়। চাইলেই এক বার লটারির টিকিট কেটে ভাগ্য যাচাই করতে পারেন।

ধনু– ধনু রাশির জাতকদের এই সপ্তাহে লটারির দিকে না এগোনোই ভাল হবে।

মকর– মার্চের শেষ সপ্তাহের শুরুতে মকর রাশির জাতক-জাতিকারা এক বার চেষ্টা করে দেখলেও, শেষের দিকে একেবারেই লটারির টিকিট কাটবেন না।

কুম্ভ– কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য সপ্তাহের শেষের দিকটা বেশ শুভ। তাই শেষের দিকে এক বার চেষ্টা করে দেখতে পারেন।

মীন– এই সপ্তাহের যে কোনও সময় মীন রাশির জাতকেরা লটারি কাটতে পারেন। খুব ভাল প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Lottery Horoscope Astrology Astrological Prediction Lottery News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy