টাকাপয়সার দরকার সকলের জীবনেই রয়েছে। আমাদের চোখে যে ব্যক্তি ধনী, সেই ব্যক্তিও আরও টাকা কী ভাবে আয় করা যায় তা নিয়ে চিন্তা করেন। এতে অস্বাভাবিক কিছু নেই। প্রায় সকল মানুষই বৈভবে জীবন কাটাতে চান। হরেক রকম শখ প্রায় সব মানুষেরই থাকে। আর সে সকল শখ পূরণের জন্য প্রয়োজন টাকার। শাস্ত্রে অর্থভাগ্য উন্নত করার নানা রকম উপায়ের কথা বলা রয়েছে। এরই মধ্যে সবচেয়ে সহজ উপায় হল বাস্তুতে কিছু পরিবর্তন আনা। বাস্তুশাস্ত্র অনুসারে সঠিক কিছু নিয়ম মেনে ঘর সাজালে ধনসম্পদ নিজের দিকে আকৃষ্ট করা যায়।
আরও পড়ুন:
কী ভাবে ঘর সাজালে টাকা আসে?
১. সদর দরজার চারপাশ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সেখানে কখনও ধুলোময়লা জমতে দেওয়া যাবে না। সেই অঞ্চল অন্ধকার রাখাও নিষেধ। সেখানে সব সময় একটা আলো জ্বালিয়ে রাখতে হবে।
২. ঘরের দক্ষিণ-পশ্চিম কোণে টাকাপয়সা রাখার স্থান বানাতে হবে। সিন্দুক হোক বা আলমারি, সেই অঞ্চলে রাখার চেষ্টা করুন। অথবা সেখানে এমন কোনও জিনিস রাখুন যেখানে টাকা রাখা সম্ভব।
আরও পড়ুন:
৩. বাড়ির উত্তর-পশ্চিম কোণে জলের কোনও জায়গা রাখুন। সেখানে কোনও অ্যাকোয়ারিয়াম বা কোনও শোপিস যার থেকে জল পড়ে এমন কিছু রাখা যেতে পারে। এর ফলে অর্থ আকৃষ্ট করা যায়।
৪. বাড়ির জলের পাইপ, কল প্রভৃতি থেকে জল বেরোচ্ছে কি না খেয়াল রাখুন। তেমন কিছু হলে তৎক্ষণাৎ সেগুলি বদলে ফেলার চেষ্টা করুন। কল বা পাইপ থেকে জল বেরোনো মানে হাত থেকে টাকা বেরিয়ে যাওয়া। এমনটা হতে দেবেন না।
আরও পড়ুন:
৫. উত্তর দিককে কুবেরের সঙ্গে সম্পর্কিত মনে করা হয়। তাই গৃহের দক্ষিণ কোণ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সেখানে অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখা যাবে না।
৬. রান্নাঘর উত্তর দিকে করতে পারলে খুব ভাল হয় বলে জানাচ্ছে বাস্তুশাস্ত্র। তবে সেটি যদি সম্ভব না হয়, তা হলেও অসুবিধা নেই। কিন্তু রান্নাঘর সর্বদা গুছিয়ে রাখতে হবে। না হলে ধনসম্পদ আপনার প্রতি আকৃষ্ট হবে না।
৭. বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে একটা মানিপ্ল্যান্ট রাখুন। সেটির নিয়মিত পরিচর্যা করা বাঞ্ছনীয়। এতে ধনসম্পদ নিজের দিকে আকৃষ্ট করা যায়।