Advertisement
E-Paper

শূন্যে শেষ হওয়া মূল্য উপহার হিসাবে নৈব নৈব চ, সঙ্গে এক টাকার মুদ্রা দিতেই হবে! কিন্তু কেন? নেপথ্যকারণ জেনে নিন

পুরোহিতকে দক্ষিণা দেওয়া হোক অথবা কাউকে উপহার হিসাবে টাকা দেওয়া, কখনওই কেবল ১০০, ৫০০ টাকার নোট হাতে ধরিয়ে দেওয়া হয় না। শেষে যোগ করা হয় ১ টাকা। এর নেপথ্যে কী কারণ রয়েছে?

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১১:০৮
gift envelope

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

যে কোনও হিন্দু বাড়িতেই নানা নিয়ম মানার চল রয়েছে। তার মধ্যে একটি হল কোনও শুভ কাজে টাকা বিনিময় করার সময় এক টাকার মুদ্রা যোগ করা। পুরোহিতকে দক্ষিণা দেওয়া হোক অথবা কাউকে উপহার হিসাবে টাকা দেওয়া, কখনওই কেবল ১০০, ৫০০ টাকার নোট হাতে ধরিয়ে দেওয়া হয় না। শেষে যোগ করা হয় ১ টাকা। অর্থাৎ, ১০০র বদলে ১০১, ৫০০র বদলে ৫০১ এ ভাবে দেওয়া হয়। শেষে ‘০’ থাকে না। এমনকি টাকা উপহার দেওয়ার জন্য বাজারে যে খামগুলি পাওয়া যায়, সেটির উপরও লাগানো থাকে এক টাকার মুদ্রা। এর নেপথ্যকারণ জেনে নিন।

উপহারে এক টাকার মুদ্রা কেন যোগ করা হয়?

আর্থিক দিক দিয়ে বিচার করলে এক টাকার মূল্য তেমন কিছুই নয় ঠিকই। তবে ভারতীয় সংস্কৃতিতে এক টাকার মূল্য সর্বাধিক। যে কোনও শুভ কাজে এক টাকার মুদ্রা ব্যবহারের চল রয়েছে। এটিকে শুভ শক্তির প্রতীক হিসাবে গণ্য করা হয়। অর্থনৈতিক সমৃদ্ধি এবং বিনিয়োগের প্রতীক হিসাবে এক টাকার মুদ্রা দিলে সেই ব্যক্তির জীবনে আর্থিক সমৃদ্ধি আসে বলে মনে করা হয়।

এ ছাড়া, প্রচলিত বিশ্বাস অনুযায়ী ‘০’ কোনও জিনিসের সমাপ্তি নির্দেশ করে। সেই কারণে হিন্দু ধর্মে কাউকে কখনও ১০০, ৫০০, ১০০০ এমন শূন্য দিয়ে শেষ হওয়া টাকা শুভ ক্ষেত্রে দেওয়া হয় না। সম্পর্কের বন্ধন দৃঢ় করার লক্ষ্যে সব সময় শেষে একটি এক টাকার মুদ্রা যোগ করে সেটিকে ১০১, ৫০১, ১০০১ প্রভৃতি করা হয়। এক টাকার মুদ্রা যোগ করে নিশ্চিত করা হয় যে, এই উপহারের প্রাপক যাতে কখনও শূন্য সংখ্যায় এসে না দাঁড়ান। এক টাকার একটি মুদ্রা যে কোনও অঙ্কের টাকার সঙ্গে যোগ করলে সম্পর্কের বন্ধন দৃঢ় করা যায় বলে মনে করা হয়। শেষে শূন্য থাকাকে অশুভ বলে মনে করা হয়। তাই শূন্যে শেষ না করার লক্ষ্যে শেষে এক টাকা যোগ করা হয়। অন্য দিকে শূন্যকে সম্পর্কের অবসানের লক্ষণ হিসাবেও দেখা হয়। তাই উপহারের সঙ্গে এক টাকা দেওয়া হয়, যাতে সম্পর্ক সারা জীবন অটুট থাকে। এরই সঙ্গে বিশ্বাস করা হয় যে, এক টাকার মুদ্রায় স্বয়ং দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন। তাই শুভ সূচনা এবং সম্পর্কের বন্ধন অক্ষত রাখার কামনা নিয়েই পুজোর দক্ষিণা বা উপহারে দেওয়া টাকার মূল্যে এক টাকা যোগ করা হয়।

Astro Tips Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy