এপ্রিল মানেই চাকরিজীবনে নব সূচনা! অর্থবর্ষের প্রথম মাস কোন জন্মসংখ্যার কেমন কাটবে? কাদের সতর্ক থাকতে হবে?
আগত দিনে আরও নানা গ্রহ রাশি এবং নক্ষত্র পরিবর্তন করবে। সেই কারণে প্রায় সকল জাতক-জাতিকার জীবনেই নানা পরিবর্তন দেখা দিতে পারে। জন্মসংখ্যা মিলিয়ে জেনে নিন, এপ্রিল মাসটি কার কেমন কাটবে।
এপ্রিল কেবল ইংরেজি বছরের চতুর্থ মাসই নয়, এই মাসের আরও নানা গুরুত্ব রয়েছে। চাকরিজীবীদের কাছে এপ্রিল মানে নব সূচনা। কারণ এই মাস থেকেই শুরু হয় নতুন অর্থবর্ষ।
বাঙালি হিন্দুদের কাছে এপ্রিল মানে চৈত্র সেল আর নতুন বাংলা বছর শুরু হওয়া। ইংরেজি নতুন বছর নিয়ে যে সকল পরিকল্পনা ছিল, সেগুলি প্রথম মাসেরই কিছু দিন গড়াতে না গড়াতে ঘেঁটে গেলেও, নতুন বাংলা বছরে আবার ফিরে আসে স্বপ্নপূরণের উদ্দীপনা।
যে কোনও মাস কারও কেমন কাটবে তার উপর নানা বিষয় নির্ভর করে। গ্রহেরা প্রতিনিয়ত তাদের স্থান পরিবর্তন করে। সেই কারণে সকলের জীবনেই নানা পরিবর্তন দেখা যায়। এপ্রিলের শুরুতেই স্থান পরিবর্তন করছে মঙ্গল, অবস্থান করবে শনির সঙ্গে মীন রাশিতে।
আগত দিনে আরও নানা গ্রহ রাশি এবং নক্ষত্র পরিবর্তন করবে। সেই কারণে প্রায় সকল জাতক-জাতিকার জীবনেই নানা পরিবর্তন দেখা দিতে পারে। জন্মসংখ্যা মিলিয়ে জেনে নিন, এপ্রিল মাসটি কার কেমন কাটবে।
১: সূর্য দ্বারা পরিচালিত ১ জন্মসংখ্যার জাতক-জাতিকারা এপ্রিলে নিজের মনের মতো সুযোগ পেতে চলেছেন। আপনাদের কাঁধে নতুন দায়িত্ব আসবে। নেতৃত্বদানের দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এই মাসে আপনাদের কাজের মাধ্যমে নিজের দক্ষতার পরিচয় দিতে হবে। কেবল মুখে বললেই চলবে না।
আরও পড়ুন:
১ জন্মসংখ্যার জাতক-জাতিকারা চেষ্টা করুন সময়ের কাজ সময়ে শেষ করতে। অযাচিত কথায় কান দিয়ে সময় নষ্ট করা এই মাসে উচিত হবে না। কর্মক্ষেত্রে কাউকে নিয়ে সমালোচনা করা এড়িয়ে চলুন। সকলের সঙ্গে মিলেমিশে থাকুন। তা হলে নিজেরই লাভ হবে। ব্যক্তিগত সম্পর্কগুলোকেও গুরুত্ব দিন। নিয়মিত সূর্যপ্রণাম করতে পারলে খুব ভাল হয়। সেটি সম্ভব না হলে, রবিবার করে সূর্যের উদ্দেশে অর্ঘ্য নিবেদন করুন।
২: এপ্রিল ২ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের নানা দিক থেকে পরীক্ষা নিতে পারে। মানসিক দিক থেকে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। মেজাজ হারালে চলবে না। তা হলে সমস্যা কমার বদলে বৃদ্ধি পাবে। সম্পর্কের ক্ষেত্রে খোলামোলা আলোচনা করলে উপকৃত হবেন। সঙ্গীর থেকে কোনও কথা লুকোবেন না। তা হলে পরিস্থিতি আরও জটিল হবে।
বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন। সফলতা প্রাপ্তির জন্য কঠিন পরিশ্রম করতে হবে ২ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের। তবে পরিশ্রম করলে তার ফল নিশ্চয়ই পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে সঞ্চয়ের দিকে মন দিন। ভুলভাল জিনিসের পিছনে খরচ করা এড়িয়ে চলুন।
৩: ৩ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের এপ্রিলে অনেক কাজের দায়িত্ব একসঙ্গে নেওয়া উচিত হবে না বলে জানাচ্ছে শাস্ত্র। এর ফলে অযথা চাপ বাড়বে। সব কাজ শেষ করতে বেগ পেতে হবে। এক এক করে কাজ শেষ করার চেষ্টা করুন। এতে নিজেরই ভাল হবে।
আরও পড়ুন:
খরচের দিকেও বিশেষ নজর রাখতে হবে ৩ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই বুদ্ধির কাজ হবে। অন্যথায় মাসের শেষে গিয়ে অর্থাভাবের সম্মুখীন হতে হবে। যে কোনও কাজ শৃঙ্খলার সঙ্গে করার চেষ্টা করুন। নিয়মের বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করবেন না।
৪: এপ্রিল মাস ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের খুব ভাল কাটতে চলেছে। এটি আপনাদের স্বপ্নপূরণের মাস হতে পারে বলে মনে করা হচ্ছে। পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। এর ফলে আর্থিক ক্ষেত্রেও উন্নতি করতে পারবেন।
৪ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের সমাজেও সম্মান বৃদ্ধি পেতে পারে। এমন কোনও কাজ করবেন যার জন্য সকলে আপনাদের প্রশংসা করবেন। নামডাক বৃদ্ধি পাবে। তবে এ সবের মাঝে ব্যক্তিগত সম্পর্কগুলিকে ভুলে গেলে চলবে না।। তা হলে সাংসারিক সমস্যা দেখা দেবে।
৫: যে কোনও কাজ করার ক্ষেত্রে বা সিদ্ধান্ত নেওয়ার আগে ৫ জন্মসংখ্যার ব্যক্তিরা বেশি ভাবতে পছন্দ করেন না। তবে এপ্রিলে যে কোনও কাজ একটু ভেবেচিন্তে করতে হবে। সব কিছু দ্রুততার সঙ্গে করার চেষ্টা করলে হবে না। বরং সময় নিয়ে করতে পারলেই ভাল হবে।
সফলতা প্রাপ্তির জন্য ৫ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের পরিকল্পনা করে এগোনো অপরিহার্য। অন্যথায় মনের মতো ফল পাবেন না। জীবনে নতুন প্রেম আসতে পারে বলে মনে করা হচ্ছে। কাউকে যদি পছন্দ করে থাকেন, তা হলে এই মাসে সেই মানুষকে মনের কথা বলে দিতে পারেন। উত্তর ইতিবাচক হওয়ার সম্ভাবনা প্রবল।
৬: ৬ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের এপ্রিলে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবার এবং কর্মক্ষেত্রে নানা নতুন কাজের ভার আপনার উপর এসে পড়বে। এর ফলে মানসিক চাপও বৃদ্ধি পেতে পারে। তবে পরিকল্পনামাফিক এগোলে জীবনের ভারসাম্য রক্ষায় বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়।
৬ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের এই মাসে নিজের প্রতি যত্নশীল হতে হবে। মানসিক তথা শারীরিক স্বাস্থ্যের দিকে নজর রাখা জরুরি। আনন্দ পাবেন এমন কাজ করুন। খরচের হাত সামালাতে পারলে আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে।
৭: এপ্রিল ৭ জন্মসংখ্যার যে সকল জাতক-জাতিকারা পড়াশোনার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য খুব ভাল হতে চলেছে। পড়াশোনা এবং গবেষণার কাজে সফলতা প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। পুঁথিগত জ্ঞানকে কাজে লাগানোর সুযোগ পেতে চলেছেন, যা আপনাকে সফলতা প্রাপ্তিতে সহায়তা করবে।
৭ জন্মসংখ্যার জাতক-জাতিকারা এপ্রিলে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। তাঁদের সঙ্গে ঘুরতে যান, আড্ডা দিন। না হলে একাকিত্ব আপনাকে গ্রাস করতে পারে। এর ফলে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে খারাপ প্রভাব পড়বে।
৮: এপ্রিল ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের পেশাজীবনে এগিয়ে যাওয়ার নানা সুযোগ নিয়ে এসেছে। কর্মক্ষেত্রে খুব ভাল ফল পাবেন। যে কোনও কাজ মন দিয়ে করলেই সফলতা নিশ্চিত। শেয়ারবাজারে বিনিয়োগ করার ইচ্ছা থাকলেও বেশি না ভেবে এগিয়ে যান। মনোমতো মুনাফা লাভ হতে পারে।
পারিবারিক ক্ষেত্রে ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের একটু সহানুভূতিশীল আচরণ বজায় রাখতে হবে। না হলে পরিবারের লোকেরা আপনার আচরণে কষ্ট পাবেন, যা পারিবারিক অশান্তি সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।
৯: ৯ জন্মসংখ্যার জাতক-জাতিকারা এপ্রিলে নতুন করে সব কিছু শুরু করার সুযোগ পেতে পারেন। তবে সেই সুযোগ নিজেকেই চিনে নিতে হবে। নতুন কোনও কাজের দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে, যা আপনাকে পেশাজীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
এপ্রিলে ৯ জন্মসংখ্যার জাতক-জাতিকারা নতুন করে প্রেমে পড়ার সুযোগও পেতে পারেন। পুরনো কষ্টের কথা ভুলে গিয়ে প্রেমের দিকে এগিয়ে যান। না হলে জীবন একই ছন্দে এগিয়ে চলবে যা আপনাকে মানসিক ভাবে দুর্বল করে তুলবে।