সকলেই আর্থিক সচ্ছলতায় জীবন কাটাতে চান। বহু মানুষ জন্ম থেকেই টাকাপয়সার সুখ ভোগ করে আসেন। অর্থকষ্ট কী সেটা তাঁরা জানেন না। তেমনই বহু মানুষকে নিজের চেষ্টায় জীবনে আর্থিক সচ্ছলতা আনতে হয়। তবে একটা কথা প্রমাণিত যে, টাকার প্রয়োজন নেই এমন মানুষের সংখ্যা নেহাতই কম। হঠাৎ প্রচুর টাকা পেতে সাহায্য করে রাহু। তাই হঠাৎ অর্থপ্রাপ্তি চাইলে সবার প্রথমে প্রয়োজন রাহুর একটি উপায় মেনে চলা। মনে করা হয়, রাহুই একমাত্র হঠাৎ বড়লোক করে দিতে পারে। হঠাৎ যদি প্রচুর টাকার মালিক হতে চান তা হলে রাহুর একটি সহজ টোটকা সঠিক নিয়ম অনুসারে পালন করতে হবে।
আরও পড়ুন:
প্রয়োজনীয় উপাদান:
এই টোটকা পালনের জন্য প্রয়োজন কয়েকটা লবঙ্গ, কয়েক টুকরো কর্পূর, সামান্য নুন, এক টুকরো ফটকিরি এবং একটা ছোট কাচের বাটি।
আরও পড়ুন:
নিয়ম:
যে কোনও সপ্তাহের এক শনিবার সকালের দিকে টোটকাটি করতে হবে। কাচের বাটিতে এক টুকরো ফটকিরি, পাঁচটা লবঙ্গ, পাঁচটা কর্পূর, সামান্য লবণ নিয়ে শৌচাগারে রেখে দিন। প্রতি শনিবার এই জিনিসগুলো বদলাতে হবে। অর্থাৎ, বাটিতে রাখা উপাদানগুলি ফেলে দিয়ে আবার নতুন করে সব রাখতে হবে। বাটির সমস্ত জিনিসগুলি বাড়ির বাইরে ফেলা আবশ্যিক।
আরও পড়ুন:
ফলাফল:
- উপায়টি নিষ্ঠাভরে ও মনে বিশ্বাস নিয়ে পালন করলে কিছু দিনের মধ্যে ধনসম্পত্তির মালিক হওয়া যাবে।
- এ ছাড়া বাড়িতে যত প্রকার অশুভ শক্তি রয়েছে তা দ্রুত দূর হয়ে যাবে এবং বাড়ি শুভ শক্তিতে ভরে উঠবে।
- বাড়িতে যদি কারও উপর রাহুর খারাপ প্রভাব থাকে তা-ও ধীরে ধীরে কমতে থাকবে।