Advertisement
E-Paper

প্রেমে আপস করার চেয়ে একা থাকতে বেশি পছন্দ করে, নিজের মতামত প্রাধান্য না পেলে সম্পর্কে দাঁড়ি টানে চার রাশি!

কিছু রাশির ব্যক্তিরা রয়েছেন যাঁরা সম্পর্কে আপস করতে চান না। নিজেদের চাহিদা পূরণ না হলে এঁরা সম্পর্ক ভাঙার আগে দু’বার ভাবেন না।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪২
Love Astrology

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সম্পর্ক তখনই সুখের হয়, যখন উভয় পক্ষই সঠিক গতিতে সব কিছু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এক জন দু’পা এগোলে, অপর জনকে এক পা হলেও এগিয়ে আসতে হয়। না হলে বনিবনা থাকে না। সম্পর্কে উভয়েরই ইচ্ছাকে গুরুত্ব দেওয়া প্রয়োজনীয়। কেবল নিজেরটা দেখে চললেই হবে না। তা হলে সম্পর্কে সমস্যা সৃষ্টি হওয়া কেউ আটকাতে পারবে না। কিছু রাশির ব্যক্তিরা রয়েছেন যাঁরা সম্পর্কে আপস করতে চান না। নিজেদের চাহিদা পূরণ না হলে এঁরা সম্পর্ক ভাঙার আগে দু’বার ভাবেন না। ফেলে আসা সঙ্গীর দিকে আর ফিরেও চান না। তালিকায় কোন কোন রাশির কথা বলা হয়েছে, দেখে নিন।

কোন রাশির জাতক-জাতিকারা সম্পর্কে আপস করেন না?

কন্যা: যে কোনও মানুষকে কন্যা রাশির জাতক-জাতিকারা মন দিয়ে বসেন না। এঁরা সঙ্গী বাছাইয়ের ব্যাপারে প্রচণ্ড খুঁতখুঁতে হন। ভাল করে দেখেশুনে, মানুষটিকে চিনে তার পর সম্পর্কে জড়ান। তবে সেই সম্পর্ক কন্যা জাতক-জাতিকাদের মনের মতো করে চালাতে হয়। সেটি না হলেই শুরু হয় ঝামেলা। এই রাশির ব্যক্তিরা যে সঙ্গীর কোনও ইচ্ছাকেই গুরুত্ব দেন না তা নয়। তবে নিজের চাহিদা গুরুত্ব না পেলে এঁরা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে কুণ্ঠাবোধ করেন না।

ধনু: ধনু রাশির জাতক-জাতিকারা রোমাঞ্চর জন্য বেঁচে থাকেন। এঁরা সর্বদা নতুন অভিজ্ঞতার পিছনে ছুটে বেড়ান। এই রাশির ব্যক্তিরা এমন কোনও মানুষকেই নিজের জীবনসঙ্গী হিসাবে চান যিনি এঁদের মতোই রোমাঞ্চপ্রেমী হবেন। একঘেয়ে জীবনের প্রতি টান রয়েছে এমন কারও সঙ্গে এঁরা সম্পর্কে মানিয়ে নিতে পারেন না। সঙ্গী যদি এঁদের ব্যক্তিগত জীবন বা স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চান, তা হলে ধনু জাতক-জাতিকারা সম্পর্ক ভেঙে বেরিয়ে আসার পথ খোঁজা শুরু করে দেন।

মকর: শনির রাশি মকর জাতক-জাতিকারা যে কোনও বিষয়ে পরিকল্পনা করে এগোতে পছন্দ করেন। হঠকারিতায় কোনও কাজ করা এঁদের পছন্দ নয়। এঁরা তেমন মানুষের সঙ্গেই প্রেম করেন, যাঁদের সঙ্গে এঁরা এঁদের ভবিষ্যৎ কাটানোর কথা ভাবতে পারেন। জীবনসঙ্গী হিসাবে এঁরা এমন কাউকে চান যে এঁদের মতোই গোছানো হবেন এবং নিয়মমাফিক জীবন কাটাতে পছন্দ করবেন। তেমনটা না হলে এঁদের সম্পর্কে আটকে রাখা যায় না।

কুম্ভ: স্বাধীনচেতা কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কাছে সম্পর্কে স্বাধীনতাটাই আসল। আবেগঘন বিষয় এঁদের পছন্দ নয়। কুম্ভ জাতক-জাতিকারা কারও জন্য ব্যক্তিগত জীবন, পছন্দ-অপছন্দের সঙ্গে আপস করতে রাজি নন। সেই পরিস্থিতি যখনই তৈরি হয়, তখনই এঁরা সম্পর্ক থেকে পালানোর রাস্তা খোঁজা শুরু করে দেন। আবেগের ডোরে এঁদের বেঁধে রাখা যায় না।

Love Horoscope Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy