Advertisement
E-Paper

ঘুমের দুনিয়ায় ভয়াল স্বপ্নের হানায় ব্যাঘাত ঘটে ঘুমে? সহজ কিছু উপায় মানলেই খারাপ স্বপ্ন থেকে ছুটি পাবেন

শাস্ত্র যেমন স্বপ্নের নেপথ্যে থাকা কারণ সম্বন্ধে নানা ব্যাখ্যা দিতে পারে, তেমনই খারাপ স্বপ্নের কবল থেকে মুক্তি পাওয়ার নানা উপায়ের কথাও বলা রয়েছে। সেগুলি কী, জেনে নিন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৩
dreaming

—প্রতীকী ছবি।

রাতের ঘুম নষ্ট হওয়ার নেপথ্যে খারাপ স্বপ্নের ভূমিকা অন্যতম। অনেক মানুষই মাঝেমধ্যে খারাপ স্বপ্ন দেখে থাকেন। এর ফলে ঘুমের সমস্যা হয়। ভয় ধরানো স্বপ্ন মনের উপরও প্রভাব ফেলে। যা দেখলাম তা কেন দেখলাম, নেপথ্যে কী কারণ থাকতে পারে এই প্রকার নানা চিন্তা আমাদের মাথায় ভিড় করে আসে। রাতের ঘুম ঠিকমতো না হওয়া এবং মাথার মধ্যে স্বপ্ন ঘিরে নানা চিন্তা ঘুরতে থাকায় সারা দিন মেজাজ খারাপ থাকে। শাস্ত্র যেমন স্বপ্নের নেপথ্যে থাকা কারণ সম্বন্ধে নানা ব্যাখ্যা দিতে পারে, তেমনই খারাপ স্বপ্নের কবল থেকে মুক্তি পাওয়ার নানা উপায়ের কথাও বলা রয়েছে। সেগুলি কী, জেনে নিন।

খারাপ স্বপ্নের কবল থেকে মুক্তি পাওয়ার উপায়:

  • বালিশের নীচে যে কোনও ধারালো লোহার বস্তু, যেমন ছুরি, কাঁচি প্রভৃতি রেখে ঘুমোতে পারেন। এর ফলে খারাপ স্বপ্নের কবল থেকে রেহাই মেলে। পর পর কিছু দিন এই প্রতিকার মেনে চললেই তফাত বুঝতে পারবেন।
  • এক বাটি চালের সঙ্গে হলুদ মিশিয়ে শুতে যাওয়ার আগে মাথায় কাছে রেখে দিয়ে ঘুমোতে যান। দেখবেন খারাপ স্বপ্ন আসা বন্ধ হয়ে যাবে। ঘুমও খুব ভাল হবে।
  • কাপড়ের টুকরোর মধ্যে একটি এলাচ পুরে পুঁটলি মতো বানিয়ে নিন। তার পর প্রতি রাতে ঘুমোতে যাওয়ার সময় তা নিজের বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়ুন। ভয় ধরানো স্বপ্নের হাত থেকে রেহাই পাবেন।
  • তামার পাত্রে জল পূর্ণ করে খাটের তলায় রেখে দিন। পরদিন সকালে উঠে সেই জল গাছের গোড়ায় ঢেলে দিন। এর ফলে ঘুমও ভাল হয় এবং ভয় ধরানো স্বপ্ন ঘুমের দুনিয়ায় হানা দেয় না।
  • বিছানার নীচে জুতো রাখবেন না। ঘরে পরার জুতোও রাখা নিষেধ। এ ছাড়া বিছানায় বসে আমিষ খাবার খাওয়া থেকেও বিরত থাকুন। রাতের খাবার খাওয়ার পর হাত-পা ভাল করে ধুয়ে শুতে যান। দেখবেন ঘুমের মধ্যে ভয়াল স্বপ্ন উঁকি মারবে না।
Astrology Astrological Remedies Astrological Tips Bad Dreams Dream Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy