Advertisement
E-Paper

সদর দরজার সামনে জুতো রাখা যাবে না, খাটের নীচেও রাখা নিষিদ্ধ! বাড়ির কোন স্থানে জুতো রাখায় বাধা নেই?

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, জুতো যদি ঘরের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয় তা হলে শনিদেবের অশুভ দৃষ্টিতে পড়তে হয়। তাই আমাদের বিশেষ করে নজর দেওয়া প্রয়োজন যেন ঘরের ভিতর জুতো কখনওই সঠিক জায়গা ছাড়া না রাখা হয়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৪
shoe rack

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জুতো রাখা নিয়ে কমবেশি প্রত্যেক বাড়িতেই নানা সমস্যার সৃষ্টি হয়। সদর দরজার কাছে জুতো রাখায় বারণ, বকা শুনতে হয় ঘরের ভিতর জুতো রাখলেও। তাই কোন বাড়ির কোন জায়গায় জুতো রাখা উচিত হবে সে নিয়ে নানা প্রশ্ন প্রায় সকলের মাথাতেই ঘুরতে থাকে। বাস্তুশাস্ত্র মতে, সদর দরজার সামনের অংশ বা ঘরের ভিতরে জুতো রাখতে নেই। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, জুতো যদি ঘরের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয় তা হলে শনিদেবের অশুভ দৃষ্টিতে পড়তে হয়। তাই আমাদের বিশেষ করে নজর দেওয়া প্রয়োজন যেন ঘরের ভিতর জুতো কখনওই সঠিক জায়গা ছাড়া না রাখা হয়। ভুল স্থানে জুতো রাখার ফলে কী হয় এবং বাড়ির কোন অংশ জুতো রাখার জন্য সঠিক, জেনে নিন।

ভুল স্থানে জুতো রাখার ফলে কী হয়?

১. বাইরে পরে ঘুরে বেড়ানো জুতো ঘরের ভিতর পরে ঢোকা যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, তেমনই বাস্তুর জন্যও শুভ নয়। এর ফলে বাইরের নেগেটিভ শক্তি অতি সহজে আমাদের ঘরে প্রবেশ করে। বাড়ির পরিবেশ নষ্ট হয়। ঝগড়া-অশান্তির পরিমাণ বৃদ্ধি পায়। জীবন থেকে শান্তি মুছে যায়।

২. জুতো সঠিক স্থানে না রেখে ছড়িয়ে-ছিটিয়ে রাখলে শনির কোপের শিকার হতে হয়। শনিদেব রুষ্ট হওয়া মানেই জীবনের অগ্রগতিতে বাধা সৃষ্টি হওয়া। এর সঙ্গে মানসিক চাপের পরিমাণও বৃদ্ধি পায়।

৩. বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ বেড়ে যাওয়ার ফলে আর্থিক ক্ষেত্রেও নানা সমস্যার সৃষ্টি হয়। খরচ বৃদ্ধি পায় কিন্তু আয় কমতে থাকে। এর ফলে দারিদ্রের শিকার হতে হয়।

৪. সদর দরজার কাছে জুতো ছড়িয়ে-ছিটিয়ে রাখলে বাড়ির লক্ষ্মীশ্রী নষ্ট হয়। মা লক্ষ্মী ঘর ছেড়ে বিদায় নেন। তখন নানা দিক থেকে সমস্যার সম্মুখীন হতে হয়।

জুতো রাখার সঠিক স্থান কোনটি?

বাড়িতে জুতো রাখার জন্য নির্দিষ্ট স্থান বা তাক বাছাই করতে হবে। খেয়াল রাখতে হবে সেই স্থান যেন কখনওই পূর্ব দিক, উত্তর দিক ও অগ্নিকোণে না হয়। রান্নাঘর বা ঠাকুরঘরের কাছে বা সংলগ্নেও জুতো রাখার জায়গা করা যাবে না। জুতো রাখার সঠিক স্থান হল পশ্চিম দিক। পশ্চিম দিকে জুতো রাখার জায়গা করা যেতে পারে। যদি পুরোপুরি পশ্চিম দিকে সম্ভব না হয়, তা হলে উত্তর-পশ্চিম দিক বা দক্ষিণ-পশ্চিম দিকে জুতো রাখা যেতে পারে। বিছানার নীচেও জুতো রাখা থেকে বিরত থাকতে হবে।

Vastu Tips Vastu Shastra Astrology Astrological Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy