সংখ্যাতত্ত্ব জ্যোতিষশাস্ত্রের এক অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের জন্মসংখ্যা আমাদের ভাগ্যকে নানা ভাবে প্রভাবিত করে। এর ফলে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যে যেমন নানা দিক দেখা যায়, তেমনই জীবনের উপরও নানা প্রভাব পড়ে। প্রতি মানুষেরই একটি নির্দিষ্ট জন্মসংখ্যা থাকে। আপনি কোন বছরের কোন মাসের কোন দিন জন্মেছেন সেটির বিচার করে নানা তথ্য বলে দেওয়া সম্ভব। সংখ্যাতত্ত্ব মতে, বিশেষ তিন জন্মসংখ্যার ব্যক্তিরা বিয়ের আগে সফলতা পান না। এঁদের ভাগ্যে বিয়ের পরই চমক লাগে। অর্থ, খ্যাতি, যশ সবই পান, তবে সবটাই বিবাহ-পরবর্তী সময়ে গিয়ে। বিয়ের আগে বহু চেষ্টা করলেও এঁদের ভাগ্যের সদ্গতি হয় না।
আরও পড়ুন:
কোন কোন জন্মসংখ্যার ব্যক্তিরা বিয়ের পরে সফলতা পান?
৩: ৩ জন্মসংখ্যার ব্যক্তিরা বৃহস্পতি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হন। বৃহস্পতির কৃপায় এঁদের বিবাহিত জীবন স্বপ্নের মতো সুন্দর হয়। এঁদের প্রেম করে বিয়ে করার সম্ভাবনা বেশি থাকে। তবে বিয়ের আগে ৩ জন্মসংখ্যার জাতকদের সঙ্গে বিশেষ ভাল কিছু হয় না। কারণ এঁরা সেই সময় ছন্নছাড়া জীবন কাটান। নিয়মের অভাবে সফলতা অধরা থেকে যায়। চাকরির ক্ষেত্রে হতাশার শিকার হতে হয়। কিন্তু বিয়ের পর এঁদের ভাগ্য বদলে যায়। স্ত্রী এঁদের জন্য সৌভাগ্য বহন করে আনেন বলে বিশ্বাস করা হয়।
আরও পড়ুন:
৬: ৬ জন্মসংখ্যার জাতকদেরও ভাগ্যের সদ্গতি হয় বিয়ের পর। বিয়ের আগে এঁরা বিশেষ সফলতা পান না। তবে শুক্র দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় এঁদের সম্পর্কভাগ্য খুব ভাল হয়। সেই কারণে দাম্পত্যজীবনে সুখ থাকে। ঘরে স্ত্রী আসার পর থেকে এঁদের ভাগ্য ঊর্ধ্বগতিতে ছোটা শুরু করে। কারণ শুক্রের প্রভাবে এঁরা বিলাসিতার পিছনে খরচ বেশি করে ফেলেন। তবে স্ত্রীর আবির্ভাবে এঁরা সঠিক রাস্তায় ফিরতে বাধ্য হন। স্ত্রী ৬ জন্মসংখ্যার ব্যক্তিদের সফলতার দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগান। জীবিকায় নতুন চমক আসে। সফলতা হয় মুঠোবন্দি।
আরও পড়ুন:
৭: কেতুর প্রভাবে ৭ জন্মসংখ্যার ব্যক্তিদের জীবনে শৃঙ্খলার অভাব দেখা যায়। এঁদের যে কোনও একটি বিষয়ে মনোনিবেশ করতেও অসুবিধা হয়। তবে বিয়ের পর এঁদের জীবনে স্থিতিশীলতা আসে। বিয়ে এই জন্মসংখ্যার ব্যক্তিদের কাছে কেবল একটি সম্পর্কই নয়, তার থেকেও অনেক বেশি কিছু। বিয়ে এঁদের প্রতিশ্রুতিবদ্ধ হতে শেখায়। মানসিক দৃঢ়তা বৃদ্ধিতে সাহায্য করে। সঙ্গীর হাত ধরে এঁরা যে কোনও যুদ্ধ জয় করতে পারেন। তাই বিয়ের পরই এঁরা পেশাক্ষেত্রে পূর্ণ সফলতা পান।