Advertisement
E-Paper

শুকতারার কৃপায় প্রেমে সুখে থাকেন, নাম-গাড়ি-বাড়ি সবই হয়! চার রাশির ব্যক্তিরা হন ‘বৈভবের গ্রহ’র প্রিয় পাত্র

যে ব্যক্তির জীবনে শুক্রের কৃপা থাকে, তাঁকে কখনও অর্থ এবং ভালবাসার সঙ্কটের মুখে পড়তে হয় না। সে সকল জাতক-জাতিকা বস্তুগত সুখে সুখী হন। শাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের চার রাশির জাতক-জাতিকারা শুক্রের প্রিয় হন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৩
venus

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষশাস্ত্রে গ্রহদের সাধারণত দু’ভাগে ভাগ করা হয়। তাদের ফলদানের ক্ষমতা হিসাবে কিছু গ্রহকে শুভর তকমা দেওয়া হয়, আর কিছু গ্রহকে অশুভ। শুক্র শুভ গ্রহদের তালিকায় পড়ে। শাস্ত্রমতে, শুক্র সুখ, বিলাসিতা, ধনসম্পদ ও প্রেমের গ্রহ। যে ব্যক্তির জীবনে শুক্রের কৃপা থাকে, তাঁকে কখনও অর্থ এবং ভালবাসার সঙ্কটের মুখে পড়তে হয় না। সে সকল জাতক-জাতিকা বস্তুগত সুখে সুখী হন। শাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের চার রাশির জাতক-জাতিকারা শুক্রের প্রিয় হন। এঁদের সঙ্গে শুক্রের কৃপা সব সময় থাকে। তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।

শুক্রের প্রিয় কোন চার রাশি?

মিথুন: মিথুন রাশির ব্যক্তিরা বুধ দ্বারা নিয়ন্ত্রিত হন। আর বুধের সঙ্গে শুক্রের ভাল সম্পর্ক রয়েছে। তাই মিথুন রাশির জাতক-জাতিকারা শুক্রেরও অত্যন্ত প্রিয় হন। সেই কারণে এঁদের ব্যক্তিত্ব আকর্ষণীয় হয়। মিথুন জাতক-জাতিকারা কথার মাধ্যমে যে কোনও কাজ হাসিল করে নিতে পারেন। এঁদের কথা বলার ধরন আশপাশের সকল মানুষকে মুগ্ধ করে। যে সকল মিথুন রাশির ব্যক্তিরা লেখালিখি, মিডিয়া, সৃজনশীল কাজ প্রভৃতির সঙ্গে যুক্ত, তাঁরা শুক্রের কৃপায় প্রভূত উন্নতি লাভ করতে পারেন। প্রেমের সম্পর্কেও খুব সুখী হন।

কন্যা: শুক্রের কৃপা কন্যা রাশির জাতক-জাতিকাদের সঙ্গেও থাকে। সেই কারণে কম বয়স থেকেই এঁদের মধ্যে সঞ্চয়ের প্রতি ঝোঁক দেখতে পাওয়া যায়। এঁরা আর্থিক ক্ষেত্রে অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ হন। বাজে খরচ করা এড়িয়ে চলেন। কন্যা জাতক-জাতিকারা প্রেমের ক্ষেত্রেও সুখী জীবন কাটান। সঙ্গীরা এঁদের প্রতি অত্যন্ত যত্নশীল হন। এই রাশির জাতক-জাতিকারা যে কোনও কাজেই প্রচুর উন্নতি লাভ করতে পারেন।

মকর: শনির রাশি মকরের সঙ্গেও শুক্রের সুসম্পর্ক রয়েছে। শুক্রের কৃপায় এঁরা সমাজে নাম ও প্রতিপত্তি লাভ করতে সক্ষম হন। এঁদের জন্মছকে শুক্রের শুভ অবস্থান থাকলে কর্মজীবনে প্রভূত উন্নতি লাভ করতে পারেন। যে কোনও কাজ দক্ষতার সঙ্গে করতে পারেন। বিশেষ করে, কর্পোরেট সংস্থায় প্রযুক্তিগত কাজে এঁদের দারুণ উন্নতি হয়। প্রেমজীবনেও সুখ খুঁজে পান। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া খুব ভাল হয়।

মীন: সংবেদনশীল মীনের জীবনে শুক্রের কৃপা থাকে। শুক্রের আশীর্বাদে এই রাশির জাতক-জাতিকা মনোমুগ্ধকর হয়ে ওঠেন। এঁদের মনে দয়ার অভাব দেখা যায় না। সকলের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। এর ফলে আশপাশের মানুষের কাছে এঁরা অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন। যে কোনও শিল্পকর্মে এঁরা অত্যন্ত নিপুণ হন। খুব গুরুত্ব পান। বৈভবের অভাব হয় না। জমি-বাড়ি-গাড়ি সব কিছু ভোগ করতে পারেন। প্রেমে ব্যথা পেতে হয় না। সঙ্গীরা এঁদের অনুভূতির গুরুত্ব দেন।

Venus Astrology Lucky Zodiac Signs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy