Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

সপ্তাহের সাত দিন স্নানের জলে মেশাতে হবে সাত ‘জাদুকরি’ জিনিস, কুনজর থেকে মুক্তি মিলবে, ভাগ্যের সদ্‌গতি হবে

ভাগ্য মুখ ফিরিয়ে নিলে হতাশ হওয়ার প্রয়োজন নেই। জ্যোতিষশাস্ত্র রয়েছে আমাদের সাহায্য করার জন্য। বিশেষ কোনও টোটকাও পালন করতে হবে না। সপ্তাহের সাত দিনের ভিন্ন দিনে স্নানের জলে ভিন্ন জিনিস মিশিয়ে স্নান করলেই ঘটবে চমক।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৭:২৭
bathing

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জীবনে চলার পথে ভাগ্য আমাদের একমাত্র এমন সঙ্গী যার পরিহাস আমাদের মেনে নিয়েই চলতে হবে। ভাগ্য কখনও আমাদের উপর খুবই প্রসন্ন হয়, আবার কখনও এমন বিপর্যয় নিয়ে আসে যার ফলে আমাদের খুবই বিপাকে পড়তে হয়। এ ছাড়া নজরদোষের খারাপ প্রভাবের ফলেও দুর্ভাগ্য নেমে আসে। কপালের সঙ্গ পাওয়া যায় না। আমরা সকলেই সব সময় চাই যেন ভাগ্য আমাদের সহায় থাকে। যদিও এটা কখনওই সম্ভব হয় না। কারণ জীবনে উত্থান-পতন তো থাকবেই। তবে ভাগ্য মুখ ফিরিয়ে নিলে হতাশ হওয়ার প্রয়োজন নেই। জ্যোতিষশাস্ত্র রয়েছে আমাদের সাহায্য করার জন্য। বিশেষ কোনও টোটকাও পালন করতে হবে না। সপ্তাহের সাত দিনের ভিন্ন দিনে স্নানের জলে ভিন্ন জিনিস মিশিয়ে স্নান করলেই ঘটবে চমক। দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে। কোন জিন কী মেশাতে হবে, জেনে নিন।

সপ্তাহের কোন দিন স্নানের জলে কী মেশালে সুফল প্রাপ্তি হবে?

সোমবার: এক চামচ দুধ মিশিয়ে সোমবার করে স্নান করতে পারেন। যে কোনও প্রকার অশুভ শক্তির কবল থেকে মুক্তি পাবেন।

মঙ্গলবার: মঙ্গলবার স্নানের জলে অল্প নুন মিশিয়ে স্নান করুন। নজরদোষের কুপ্রভাব থেকে রেহাই পাবেন।

বুধবার: স্নানের জলে বুধবার করে এলাচের গুড়ো বা এলাচ মেশান। ভাল ফল পাবেন।

বৃহস্পতিবার: হলুদের গুড়ো স্নানের জলে মিশিয়ে বৃহস্পতিবার করে স্নান করলে ভাগ্যের সঙ্গ পাওয়া যায় বলে বিশ্বাস।

শুক্রবার: শুক্রবার করে স্নানের জলে গোলাপ জল মিশিয়ে স্নান করুন। খুব ভাল ফলপ্রাপ্তি ঘটবে।

শনিবার: শনির কৃপা লাভ করতে এবং কুনজর থেকে রক্ষা পেতে শনিবার করে স্নানের জলে অল্প কালোতিল মিশিয়ে স্নান করুন।

রবিবার: রবিবার করে স্নানের জলে অল্প হরিতকির গুড়ো মিশিয়ে স্নান করুন। এর ফলে সুফলপ্রাপ্তি ঘটে বলে বিশ্বাস।

Astro Tips Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy