Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_02-05-26

মে মাসে তুমুল অশান্তির আশঙ্কা তিন রাশির দাম্পত্যজীবনে! প্রেমের ক্ষেত্রে কে কেমন ফল পাবেন? রাশি মিলিয়ে দেখে নিন

গ্রহের গোচরকালীন অবস্থানের কারণে সম্পর্কে কখনও কখনও সমস্যা সৃষ্টি হয়। মে মাসে অনেক গ্রহই নিজেদের অবস্থান ও গতি বদলাচ্ছে। এর প্রভাব সম্পর্কক্ষেত্রের উপর দেখা যাবে।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ০৭:২৮
love horoscope

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

দাম্পত্যসুখে প্রায় সকল মানুষই সুখী হতে চান। কিন্তু সকলের ভাগ্যে সেই সুখ চিরস্থায়ী হয় না। সম্পর্কে ঝগড়া-অশান্তি লেগেই থাকে। তবে মাঝেমাঝে সেই ঝামেলা এতই বড় আকার ধারণ করে যে বিচ্ছেদ পর্যন্ত গড়িয়ে যায়। এর নেপথ্যে কলকাঠি নাড়ে গ্রহেরা। গ্রহের গোচরকালীন অবস্থানের কারণে সম্পর্কে কখনও কখনও সমস্যা সৃষ্টি হয়। সেই আঁচ প্রেমের সম্পর্কেও পড়ে। এর ফলে মনের মধ্যে সর্বদা অস্থিরতা এবং চাপা কষ্ট কাজ করে। চেষ্টা করেও কোনও বিষয়ে মনস্থির করা যায় না। মে মাসে অনেক গ্রহই নিজেদের অবস্থান ও গতি বদলাচ্ছে। এর প্রভাব সম্পর্কক্ষেত্রের উপর দেখা যাবে। কারও ভাল হবে, কারও খারাপ। গ্রহের অবস্থান অনুযায়ী মে মাসে দাম্পত্যসম্পর্কে কোন রাশি কেমন ফল পাবে দেখে নিন।

মেষ রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক মেষ রাশিকে দাম্পত্যজীবনে শুভ ফল দান করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা খুবই কম।

বৃষ রাশি: বৃষ জাতক-জাতিকারা দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে কিছু সমস্যার সম্মুখীন হলেও, পরবর্তী ভাগে শুভ ফল পাবেন। প্রেম-প্রীতির ক্ষেত্রে খুব শুভ বলা যায় না।

মিথুন রাশি: দাম্পত্যসুখেরর ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক মিথুন রাশিকে বিবাহিত জীবনে সুখী করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও খুবই ভাল ফলপ্রাপ্তির সম্ভাবনা।

কর্কট রাশি: কর্কট রাশির ব্যক্তিদের দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতির শত্রু গ্রহের সঙ্গে সহাবস্থানের কারণে মাসের প্রথম ভাগে দাম্পত্যসম্পর্কে কিছু সমস্যা আসবে, পরবর্তী ভাগ শুভ। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগ তুলনামুলক শুভ।

সিংহ রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক সিংহ রাশিকে দাম্পত্যসুখে সুখী করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফল পাবে।

কন্যা রাশি: কন্যা জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে শনি এবং মঙ্গলের অবস্থান সুখপ্রাপ্তিতে বাধা দান করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগ তুলনামূলক শুভ।

তুলা রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে তুলা জাতক-জাতিকাদের সামান্য বাধাবিপত্তি এবং সমস্যা থাকলেও, পরবর্তী ভাগে খুবই শুভ ফল পাবেন। প্রেম-প্রীতির ক্ষেত্রে মনোমতো ফলপ্রাপ্তির সম্ভাবনা।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক জাতক-জাতিকারা দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে খুবই শুভ ফল পাবেন। পরবর্তী ভাগে আশানুরূপ ফলপ্রাপ্তি হবে না। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগ শুভ হলেও, প্রথম ভাগে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।

ধনু রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান ধনু রাশিকে দাম্পত্যসুখে সুখী করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগ শুভ হলেও, প্রথম ভাগে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।

মকর রাশি: মে মাসে দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ ফল পাবেন মকর রাশির ব্যক্তিরা। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগ শুভ হলেও, দ্বিতীয় ভাগে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।

কুম্ভ রাশি: কুম্ভ জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে কেতুর অবস্থান দাম্পত্যসুখ প্রাপ্তিতে বাধা দান করবে। প্রেম-প্রীতির ক্ষেত্র খুবই শুভ।

মীন রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক মীন রাশিকে দাম্পত্যসুখ প্রাপ্তিতে বাধা দান করবে। প্রেম-প্রীতির ক্ষেত্র শুভ বলা যায়।

Love Horoscope Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy