Advertisement
E-Paper

দুশ্চিন্তা হবে অতীত, ভাসবেন খুশির সাগরে! মে মাসে ফুলেফেঁপে উঠবে চার রাশি, তালিকায় কারা?

যে কোনও মাস কিছু রাশির যেমন ভাল কাটে, তেমন অনেকেরই খারাপও কাটে। নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর। সেই অনুযায়ী বিচার করে দেখা যাচ্ছে, মে মাস ভাল কাটতে চলেছে চার রাশির।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৭:৫৮
happy

—প্রতীকী ছবি।

শুরু হয়ে গিয়েছে ২০২৬-এর পাঁচ নম্বর মাস মে। নতুন মাস শুরু হলেই সেটি কেমন যেতে পারে সেই সংক্রান্ত নানা চিন্তা আমাদের মাথায় ভিড় করে আসে। কেউ খারাপ কিছু হবে না তো, সেই চিন্তায় বুঁদ থাকেন। কিছু মানুষ আবার লক্ষ্য পূরণ করতে পারবেন কি না সেটা নিয়ে ভেবে চলেন। নতুন মাস ঘিরে নানা জনের মাথায় ঘুরে বেড়ায় নানা চিন্তা। সে সবের উত্তর দেওয়া সম্ভব শাস্ত্রের মাধ্যমে। যে কোনও মাস কিছু রাশির যেমন ভাল কাটে, তেমন অনেকেরই খারাপও কাটে। নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর। সেই অনুযায়ী বিচার করে দেখা যাচ্ছে, মে মাস ভাল কাটতে চলেছে চার রাশির। তালিকায় কারা রয়েছে, দেখে নিন।

মে মাস কোন কোন রাশির ভাল কাটতে চলেছে?

বৃষ: টাকাপয়সার দিক থেকে মে মাস বৃষ জাতক-জাতিকাদের খুব ভাল কাটতে চলেছে। সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই সঙ্গে নতুন কোনও কাজের সুযোগ পেতে পারেন বলেও মনে করা হচ্ছে। বৃষ জাতক-জাতিকাদের সম্পর্ক সংক্রান্ত সকল সমস্যারও অবসান ঘটবে। বিগত সকল ঝামেলা নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নিতে পারবেন।

তুলা: মে মাসে তুলা রাশির জাতক-জাতিকারা আটকে থাকা টাকা ফেরত পেয়ে যাবেন। জীবনের যে কোনও পর্যায়ে ভারসাম্য রক্ষা করে চলতে পারবেন। এর ফলে মানসিক দিক দিয়ে শান্তি থাকবে। তুলা জাতক-জাতিকাদের এই মাসে উটকো ঝামেলা বিশেষ পোহাতে হবে না বলে মনে করা হচ্ছে। যে কোনও নতুন প্রকল্পে কাজ শুরু করার ইচ্ছা থাকলে, এই মাসে করতে পারেন। যে কোনও ক্ষেত্রে আপনাদের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু: পরিবারের সঙ্গে ছুটি কাটানোর সুযোগ পাবেন ধনু জাতক-জাতিকারা। মে আপনাদের কাছে স্মরণীয় হয়ে থেকে যাবে বলে মনে করা হচ্ছে। সাংসারিক সকল সমস্যার অবসান ঘটবে। মন ভাল করা কোনও খবর পেতে পারেন। ব্যবসায়ীরা মনোমতো মুনাফা পাবেন, যা আপনাদের টাকার সমস্যা অনেকটা কমিয়ে দেবে। শরীর-স্বাস্থ্য ভাল থাকবে। দুশ্চিন্তার কোনও কারণ দেখা যাচ্ছে না।

মীন: মীন জাতক-জাতিকাদের মে মাস খুব একটা খারাপ কাটবে না। যদিও এই রাশির ব্যক্তিদের বর্তমানে শনির সাড়েসাতি চলছে। তা সত্ত্বেও মে মাস এঁদের জন্য সুখকর হতে পারে বলে মনে করা হচ্ছে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মাথার জটগুলি ছেড়ে যাবে। এর ফলে কোনও বিষয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। সাংসারিক অশান্তির পরিমাণও আগের তুলনায় হ্রাসপ্রাপ্ত হবে।

Lucky Zodiac Signs Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy