খারাপ সময় কখনও বলেকয়ে আসে না। হুট করে চলে আসে। সঙ্গে নিয়ে আসে দুঃসংবাদ, চিন্তা, মানসিক চাপের মতো নেগেটিভ জিনিস। নেপথ্যে থাকতে পারে নানা কারণ। সেগুলির মধ্যে অন্যতম গ্রহদের খারাপ অবস্থান। নবগ্রহের হাতে রয়েছে আমাদের কপালের দড়ি। তেমনটাই জানায় জ্যোতিষশাস্ত্র। সেই মতে বিচার করে দেখা যাচ্ছে, মে মাস থেকে খারাপ সময় শুরু হচ্ছে তিন রাশির জাতক-জাতিকাদের। সেই সময় স্থায়ী হবে জুন মাস পর্যন্ত। তালিকায় কারা রয়েছে, দেখে নিন।
আরও পড়ুন:
কোন তিন রাশির মে এবং জুন মাস খারাপ যেতে চলেছে?
মিথুন: মে এবং জুন, এই দুই মাস মিথুন জাতক-জাতিকাদের যে কোনও কথা অত্যন্ত ভেবেচিন্তে বলতে হবে। কথাবার্তা সংযত না রাখলে কাছের মানুষ দূরে চলে যেতে পারেন। জীবনের অন্যান্য সমস্যাও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া খরচের বিষয়ে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। অন্যথায় মিথুন জাতক-জাতিকাদের অর্থসঙ্কটের সম্মুখীন হওয়ার আশঙ্কাও দেখা যাচ্ছে।
কন্যা: কন্যা জাতক-জাতিকাদের সহকর্মীর সঙ্গে বচসা বাধার আশঙ্কা দেখা যাচ্ছে, যা কর্মক্ষেত্রে আপনার নাম খারাপ করতে পারে। ঊর্ধ্বতনেরাও আপনাকেই ভুল বুঝবেন। এর ফলে কন্যা জাতক-জাতিকাদের কাজের জায়গায় নানা সমস্যার সম্মুখীন হতে হবে। এরই সঙ্গে আর্থিক ক্ষেত্রেও চাপ আসতে পারে বলে মনে করা হচ্ছে। টাকা-পয়সার টানাটানির জন্য মানসিক চাপও বৃদ্ধি পেতে পারে। প্রথম থেকেই বুঝেশুনে সিদ্ধান্ত নিন।
আরও পড়ুন:
বৃশ্চিক: মে-জুন মাসে বৃশ্চিক জাতক-জাতিকাদের হঠাৎ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। প্রথম থেকেই প্রস্তুত থাকা উচিত। শারীরিক দিকে নজর রাখুন। অন্যথায় স্বাস্থ্যহানি হবে। এর ফলে খরচের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। বৃশ্চিক জাতক-জাতিকাদের সাংসারিক ক্ষেত্রেও সমস্যা সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে। মাথা ঠান্ডা রেখে চললে সমস্যা অনেকটা এড়িয়ে চলতে পারবেন।