Advertisement
E-Paper

পছন্দের চাকরি পেতে সাহায্য করবে, নজরদোষ থেকেও দেবে মুক্তি! লেবু দিয়ে বিশেষ কিছু উপায় পালনে ফিরবে ভাগ্য

রান্না বাদে ঘর পরিষ্কার বা রূপচর্চার কাজে যে লেবুর ব্যবহার রয়েছে তা আমরা অনেকেই জানি। তবে শাস্ত্রেও যে লেবুর ব্যবহারের উল্লেখ রয়েছে তা অনেকেরই জানা নেই।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৭
lemon

—প্রতীকী ছবি।

লেবুর স্বাদ এবং গন্ধের কোনও তুলনা হয় না। লেবুর গন্ধ মানুষের মনকে খুবই সতেজ করে তোলে। তবে রান্নায় ব্যবহার বাদে লেবুর আরও নানা গুণ রয়েছে। ঘর পরিষ্কার বা রূপচর্চার কাজে যে লেবুর ব্যবহার রয়েছে তা আমরা অনেকেই জানি। তবে শাস্ত্রেও যে লেবুর ব্যবহারের উল্লেখ রয়েছে তা অনেকেরই জানা নেই। জ্যোতিষশাস্ত্র মতে, লেবু দিয়ে বিশেষ কয়েকটি উপায় পালন করলে ভাগ্যের হাল বদলাতে পারে।

নিয়ম:

ভাগ্যোন্নতির জন্য: ভাগ্যের চাকা ঘোরাতে একটি লেবু নিয়ে নিজের কপালে ঠেকিয়ে সেটিকে মাঝবরাবর দু’টুকরো করে কেটে নিন। ডান দিকের টুকরোটি বাঁ দিকে এবং বাঁ দিকের টুকরোটি ডান দিকে ছুড়ে ফেলে দিন। এই কাজটি করার সময় খেয়াল রাখতে হবে যে আপনাকে যেন কেউ না দেখতে পায়। উপায়টি সকলের নজরের আড়ালে করতে হবে। কিছু দিনের মধ্যেই ভাগ্যের চমক বুঝতে পারবেন।

বাস্তুদোষ দূর করতে: বাড়িতে লেবুগাছ থাকা অত্যন্ত কার্যকরী বলে মনে করা হয়। যে বাড়িতে লেবুগাছ থাকে, সেই বাড়ির পরিবেশে ইতিবাচক শক্তি বজায় থাকে এবং নেতিবাচক শক্তি চট করে প্রবেশ করতে পারে না। বাড়ির বাস্তুদোষ কাটানোর জন্য একটি লেবু নিন এবং তা বাড়ির চারদিকে সাত বার ঘোরান। তার পর দূরে কোথাও নিয়ে গিয়ে যেখানে মানুষের যাতায়াত কম, সে রকম কোনও স্থানে সেই লেবুটি চার টুকরো করে চারদিকে ফেলে দিন এবং পিছনে না তাকিয়ে বাড়ি ফিরে আসুন। দেখবেন বাড়ির পরিবেশ কিছু দিনের মধ্যেই ভাল হয়ে যাবে।

সফলতা প্রাপ্তির জন্য: কোনও গুরুত্বপূর্ণ কাজ শুরুর পূর্বে একটি লেবু ও চারটি লবঙ্গ নিয়ে কোনও হনুমান মন্দিরে গিয়ে লেবুর মধ্যে চারটি লবঙ্গ ঢুকিয়ে দিন। তার পর সেটিকে হনুমানজির সামনে রেখে হনুমান চালিশা পাঠ করুন। হনুমান চালিশা পাঠ শেষে সেই লেবুটি নিয়ে গুরুত্বপূর্ণ কাজটি করতে যান। সফলতা প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে।

নজরদোষ কাটাতে: একটা লেবু নিয়ে যে মানুষের নজর লেগেছে তাঁর মাথা থেকে পা পর্যন্ত সাত বার ঘুরিয়ে নিয়ে যে কোনও ফাঁকা জায়গায় লেবুটিকে চার টুকরো করে ফেলে দিন। দেখবেন নজরদোষের কুপ্রভাব থেকে মুক্তি মিলবে।

ব্যবসায় সাফল্য পেতে: ব্যবসার স্থানের চার দেওয়ালে একটি লেবু সাত বার ঠেকিয়ে নিয়ে সেটিকে চার টুকরো করে ঘরের চার কোণে রেখে দিন। এই নিয়মটি পর পর সাতটা শনিবার পালন করে চলতে হবে। এর ফলে ব্যবসায় প্রচুর উন্নতি লাভ করবেন।

চাকরি পাওয়ার জন্য: যাঁরা অনেক দিন ধরে চাকরির চেষ্টা করেও কোনও ফল পাচ্ছেন না, তাঁরা চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে একটি লেবুকে চার টুকরো করে যত দূর সম্ভব ছুড়ে ফেলে দিন। এতে মনোমতো চাকরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।

Astro Tips Astrology Astrological Tips Lemon
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy